News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত চারজন ,পাল্টা মামলা
Image

বিলোনীয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত চারজন ,পাল্টা মামলা

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৮ মে৷৷ শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত চার৷ মামলা পাল্টা মামলা হয় বিলোনিয়া থানায়৷ পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে৷
আহতদের মধ্যে রয়েছে আমজাদ নগরের বাঁশপদুয়া পঞ্চায়েতের উপপ্রধান তপন গুহ, প্রাক্তন সদস্য মিলন মিয়া, ঋষ্যমুখ মন্ডলের মাইনেরটি কমিটির সভাপতি রহিম মিয়া সহ স্থানীয় বয়স্ক নাগরিক মনা মিয়া৷ ঘটনা রাত সাড়ে আটটা নাগাদ বিলোনিয়া আমজাদ নগর এলাকার বাজারের পাশে৷ আহত চার জনকে চিকিৎসার জন্য বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক স্থানীয় বয়স্ক নাগরিক মনা মিয়া ও উপপ্রধান তপন গুহকে উদয়পুরের গৌমতী জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়৷ পুলিশ হাসপাতালে এসে মামলা নিয়ে তদন্ত শুরু করে৷ পঞ্চায়েতের উপপ্রধান তপন গুহ বনাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য সেলিম মিয়া শাসক বিজেপি দলের৷ এই দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে বৃহস্পতিবার রাতে রক্তাক্ত হয়ে উঠে আমজাদ নগর এলাকা৷ এই ঘটনায় এলাকা বাসিদের মধ্যে আতঙ্কের পাশাপাশি উত্তেজনা বিরাজ করছে৷


পঞ্চায়েতের প্রাক্তন সদস্য আহত মিলন মিয়া পঞ্চায়েতে অঙ্গনারী সেন্টার নির্মাণের টাকা ছাগল, গরু সহ মাছ চাষের টাকা আত্মসাৎ করার অভিযোগ তোলেন পঞ্চায়েতের উপপ্রধান তপন গুহের বিরুদ্ধে৷ বেনিফিশিয়ারিদের না দিয়ে উপপ্রধান তপন গুহ নাকি ধমক দিয়ে পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে খালি চেকে সই করিয়ে নেয়৷ পঞ্চায়েতের প্রাক্তন সদস্য মিলন মিয়া ও নিজাম মিয়া খবর পেয়ে উপপ্রধানের এই ধরনের কাজের জন্য প্রতিবাদ করার ফলে উপপ্রধান তপন গুহ ও তার দলবল নিজাম ও মিলন মিয়ার উপর আক্রমন সংঘটিত করে বলে অভিযোগ৷ এছাড়া মিলন মিয়া আরো বলেন ঋষ্যমুখ মন্ডলের বিজেপি সভাপতি অশেষ বৈদ্যকে জানানো হয় পঞ্চায়েতের দূর্নীতির বিরুদ্ধে৷ তারপরেও কোন লাভ হয় নি বলে অভিযোগ করে মিলন মিয়া৷


অপরদিকে পঞ্চায়েতের উপপ্রধান তপন গুহ সহ রহিম মিয়ার অভিযোগ মিলন ও নিজাম মিয়া নেশা কারবারের সাথে যুক্ত৷ পুলিশ তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে যাওয়ার পর পুলিশ লেলিয়ে দেওয়ার সন্দেহ বশত নিজাম ও মিলন মিয়া তাদের উপর আক্রমন করে বলে অভিযোগ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top