News Flash

  • Home
  • Uncategorized
  • অর্থনীতিকে গতিশীল করতেই লকডাউনে ছাড়, জানাল স্বরাষ্ট্রমন্ত্রক
Image

অর্থনীতিকে গতিশীল করতেই লকডাউনে ছাড়, জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

নয়াদিল্লি, ৪ মে (হি. স.): দেশের অর্থব্যবস্থাকে গতিশীল রাখতেই লকডাউনে ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব পূর্ণ সলিলা শ্রীবাস্তব জানিয়েছেন, গোটা দেশকে তিনটি জোনে ভাগ করা হয়েছে। এরমধ্যে কয়েকটি জোনকে শর্তসাপেক্ষে ছাড় দেওয়া হয়েছে।কন্টামিনেট জোনে রাস্তার ওপর মানুষের স্বাভাবিক চলাফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তৃতীয় দফার লকডাউন এ নতুন দিশা নির্দেশ কেন্দ্রের তরফে জারি করা হয়েছে। স্কুল, কলেজ, জিমগুলো বন্ধ রয়েছে। কন্টামিনেশন জোনে সাধারণ মানুষের চলাফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আন্ত:রাজ্য পণ্য পরিষেবা যাতে রুদ্ধ না হয়ে পড়ে সেইজন্য রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। এর জন্য কেন্দ্র কন্ট্রোল রুম গড়ে তুলেছে। যার টোল ফ্রি নম্বর প্রতিটি রাজ্যগুলিকে দেওয়া হয়েছে। চালকরা কোন অসুবিধার সম্মুখীন হলে এই নম্বরে ফোন করতে পারেন। তিনি আরও জানিয়েছেন পুলিশ এবং সশস্ত্র বাহিনীর মধ্যে করোনা ছড়িয়ে পড়ার জেরে অ্যাডভাইজারি জারি করা হয়েছে।

উল্লেখ করা যেতে পারে, তৃতীয় দফার লকডাউন স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।রাজ্যগুলির মধ্যে যাত্রীবাহী রেল, বিমান পরিষেবা বন্ধ থাকবে। এছাড়াও সামাজিক, রাজনৈতিক সভা-সমাবেশেও নিষেধাজ্ঞা থাকবে।

Releated Posts

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

দিল্লিতে ঘন কুয়াশার ‘কমলা’ সতর্কতা, পারদ নামল ৬ ডিগ্রিতে

নয়াদিলি, ১৫ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে ঘন থেকে অতি ঘন কুয়াশার ‘কমলা’ সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর…

ByByadmin Jan 15, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top