News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রামীণ মানুষের আর্থিক অবস্থার উন্নয়নে রেগার কাজ শুরু হয়েছে : উপমুখ্যমন্ত্রী
Image

গ্রামীণ মানুষের আর্থিক অবস্থার উন্নয়নে রেগার কাজ শুরু হয়েছে : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ আজ জিরানীয়া ব্লকের ৩০০টি দুঃস্থ পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করা হয়৷ বড়জলা বীণাপানি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা এই খাদ্য সামগ্রী পরিবারগুলির হাতে তুলে দেন৷ মজলিশপুর মণ্ডলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, করোনা ভাইরাসের জন্য লকডাউনের কারণে রাজ্যের গ্রামীণ মানুষের আর্থিক অবস্থা কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে৷ রাজ্য সরকার সেই দিকে লক্ষ্য রেখেই গ্রামীণ মানুষের আর্থিক অবস্থার উন্নয়নে এম জি এন রেগায় কর্মসংস্থানের সুুযোগ সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছে৷ রাজ্যের প্রতিটি গ্রামেই সেই কাজ চলছে৷


তিনি বলেন, সবাই যেন নিয়ম মেনে মাস্ক পড়ে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজে অংশগ্রহণ করেন৷ এ রোগের হাত থেকে নিজেকে বাঁচাতে গেলে সতর্কতাগুলি মেনে চলতে হবে৷ অনুষ্ঠান শেষে তিনি বড়জলা বীণাপানি ভিলেজের রেগার কাজ পরিদর্শন করেন এবং রেগা শ্রমিকদের হাতে মাস্ক তুলে দেন৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুুশান্ত চৌধুরী, জিরানীয়া প’ায়েত সমিতির চেয়ারম্যান মঞ্জু দাস, ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ এবং বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক৷


পরে উপমুখ্যমন্ত্রী জিরানীয়া নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে জিরানীয়া মহকুমা এলাকার বিদ্যৎ পরিষেবার উন্নয়ন নিয়ে মহকুমা বিদ্যৎ বিভাগের আধিকারিকদের সাথে এক পর্যালোচনা বৈঠকেও মিলিত হন৷ তিনি বর্ষার আগেই মহকুমার বিদ্যৎ পরিষেবার অসমাপ্ত কাজগুলি এবং বিভিন্ন সংস্কার কাজগুলি শেষ করার পরামর্শ দেন৷ জিরানিয়া মহাকুমার বিদ্যুৎ পরিষেবার বিষয়টি খতিয়ে দেখতে রবিবার জিরানিয়া নগর পঞ্চায়েত কার্যালয়ে বৈঠক করেন উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ মন্ত্রী জিষ্ণু দেববর্মন৷ এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত চৌধুরী, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক সহ স্থানীয় জনপ্রতিনিধিরা৷ বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে জিরানিয়া মহকুমায় কি কি সমস্যা রয়েছে সে বিষয়ে অবগত হন তিনি৷ একই সঙ্গে বিদ্যুৎ সাবস্টেশন গঠনের বিষয়টি এদিন বৈঠকে স্থান পায়৷ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে একাধিক উদ্যোগের বিষয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top