News Flash

  • Home
  • Uncategorized
  • ৪ মে থেকে দুই সপ্তাহের লকডাউনের নির্দিষ্ট কেন্দ্রীয় নির্দেশিকা
Image

৪ মে থেকে দুই সপ্তাহের লকডাউনের নির্দিষ্ট কেন্দ্রীয় নির্দেশিকা

নয়াদিল্লি, ২ মে (হি. স.) : অরেঞ্জ জোনে  সাধারন মানুষের এবং গাড়ির চলাচল নিয়ে যে বিভ্রান্তির  সৃষ্টি হয়েছে, তা দূর করতে এই বিষয়ে স্পষ্ট করে কিছু বিষয়ের উল্লেখ করা হয়েছে। শনিবার সূত্র মারফত জানা গেছে, অরেঞ্জ জোনে দেশজুড়ে যে সমস্ত কাজকর্মে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেগুলি ছাড়া এক জেলা থেকে অন্য জেলায় এবং জেলার মধ্যে বাস চলাচলেও নিষেধাজ্ঞা থাকবে।

বিধিনিষেধের মধ্যে দুটি অন্য কাজের অনুমতি দেওয়া হয়েছে। ১) ড্রাইভার সহ ২ জন যাত্রী নিয়ে ট্যাক্সি ও ক্যাব চলাচল করতে পারবে। ২) অনুমতির ভিত্তিতে এক জেলা থেকে অন্য জেলায় মানুষ ও গাড়ি চলাচল করতে পারবে। তবে চার চাকার গাড়িতে ড্রাইভার সহ ২ জন যাত্রী থাকতে পারবেন। অরেঞ্জ জোনে বাকি কাজকর্মের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে না। তবে পরিস্থিতি বিবেচনা করে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কম কাজকর্মের অনুমতি দিতে পারে। ২০০৫ সালের বিপর্যয় ব্যবস্থাপনা আইন অনুসারে ৪ মে থেকে আরও ২ সপ্তাহ এই লকডাউনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top