News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউন : ত্রিপুরায় দুস্থদের সহায়তায় রেশন সামগ্রী, মাস্ক ও স্যানিটাইজার প্রদান সিআরপিএফের
Image

লকডাউন : ত্রিপুরায় দুস্থদের সহায়তায় রেশন সামগ্রী, মাস্ক ও স্যানিটাইজার প্রদান সিআরপিএফের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷ করোনা-র প্রকোপে মানুষের জীবনজীবিকায় আঘাত এসেছে৷ সরকারি সহায়তার পাশাপাশি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে৷ বুধবার ত্রিপুরার বোধজংনগরে দুস্থদের মধ্যে রেশন সামগ্রী, মাস্ক, সাবান এবং স্যানিটাইজার প্রদান করেছে সিআরপিএফ-এর ১২৪ নম্বর ব্যাটালিয়ন৷


এ-বিষয়ে সিআরপিএফ আইজিপি আরএনএস বাহার বলেন, লকডাউন-এ মানুষের ভীষণ অসুবিধা হচ্ছে৷ বিশেষ করে গরিব মানুষের জীবন-জীবিকায় সমস্যা দেখা দিয়েছে৷ লকডাউন-এ তাঁরা বাইরে যেতে পারছেন না, রোজগার প্রায় বন্ধ হয়ে রয়েছে৷ তাই তাঁদের সহায়তার জন্য সিআরপিএফ উদ্যোগ নিয়েছে৷ তিনি বলেন, আজ দুস্থদের জন্য ১০ দিনের রেশন সামগ্রী, মাস্ক, স্যানিটাইজার দেওয়া হয়েছে৷
তাঁর দাবি, সিআরপিএফ প্রতিনিয়ত মানুষের সাহায্যে এগিয়ে আসছে৷ ত্রিপুরায় সমস্ত জেলায় দুস্থদের সহায়তা করা হচ্ছে৷ তিনি বলেন, গত ১৫ দিনে ত্রিপুরার বিভিন্ন জেলায় ৬৫০ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করা হয়েছে৷ আগামীদিনেও এই প্রক্রিয়া জারি থাকবে৷


আজ ২২শে এপ্রিল সারা দেশ জুড়ে , ভারতীয় মজদূর সংঘ উৎযাপণ করছে জাতীয় সংহতি দিবস৷ তার অঙ্গ হিসাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ও উৎযাপণ করা হল সংহতি দিবস৷ আজ বিকাল ঠিক চারটায় জি বি , আই জি এম, বিভিন্ন থানা , বিদ্যুৎ অফিস, পুরসভা ইত্যাদি অফিসের সামনে বি এম এস কার্যকর্তা গণ উপস্থিত হয় বেনার নিয়ে৷ সল্প সংখ্যক কার্যকর্তা সামাজিক দূরত্ব বজায় রেখে, এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন করোনা যুদ্ধের শহীদের৷ বিশ্ব মানবতাকে বাঁচাতে গিয়ে যে সব চিকিতক নিজের জীবনের আত্মাহুতি দিয়েছেন তাদের বিনম্র ভাবে স্মরণ করল বি এম এস৷ চিকিতক , সেবিকা , সাফাই কর্মী , পুলিশ, সেনা বাহিনী , স্থানীয় প্রশাসন, বিদ্যুৎ কর্মী সহ সকল করোনা যোদ্ধাদের ফুল দিয়ে তাদের প্রতি সর্বাঙ্গীণ সহযোগিতা ও সমর্থন এর অঙ্গীকার করেন বি এম এস কার্যকর্তা গণ৷ সব শেষে রাষ্ট্রগান গেয়ে জাতীয় সংহতির বার্তা দিয়ে ক্ষুদ্র কার্যক্রম এর সমাপ্তি হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top