News Flash

  • Home
  • Uncategorized
  • ডিজিটাল ক্লাসে দারুণ সাড়া
Image

ডিজিটাল ক্লাসে দারুণ সাড়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ ত্রিপুরায় ডিজিটাল ক্লাসে দারুণ সাড়া মিলছে৷ করোনা মোকাবিলায় লকডাউনের জেরে সমস্ত সুকল-কলেজ বন্ধ রয়েছে৷ ফলে, ছাত্রছাত্রীদের পড়াশুনায় ভীষণ ক্ষতি হচ্ছে৷ তাই, ত্রিপুরা সরকার ডিজিটাল ক্লাস শুরু করেছে৷


এ-বিষয়ে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা নিজেদের অভিজ্ঞতা ভাগ করেছেন৷ জনৈক অভিভাবক বলেন, ডিজিটাল ক্লাস শুরু হওয়ায় ভীষণ উপকৃত হচ্ছি৷ ছেলেমেয়েরা বাড়িতে বসে থেকে পড়াশুনা করতে পারছিল না৷ ডিজিটাল ক্লাস শুরু হওয়ায় এখন বাড়িতে বসেই সুকলের পড়া পড়তে পারছে৷ একই কথা বলল তাঁর মেয়েও৷ দ্বিতীয় শ্রেণির ছাত্রীর কথায়, সুকলে শিক্ষক-শিক্ষিকারা যেভাবে পড়ান ঠিক একইভাবে বাড়িতে বসে টিভিতে পড়াচ্ছেন তাঁরা৷ ওই ছাত্রীর দাবি, ডিজিটাল ক্লাসেএ অনেক কিছু জানতে পারছি, শিখতে পারছি৷ সুকলে গিয়ে যা বুঝি বাড়িতে বসেই তা বুঝতে পারছি৷


প্রসঙ্গত, বিভিন্ন স্থানীয় ক্যাবল টিভি চ্যানেলের মাধ্যমে ওই ডিজিটাল ক্লাসের আয়োজন করা হয়েছে৷ ত্রিপুরার শিক্ষা দফতর ছাত্রছাত্রীদের স্বার্থে এই ব্যবস্থা করেছে৷ সুকলের সাথে কলেজস্তরেও ডিজিটাল ক্লাস শুরু হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top