News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউন নিয়ে রাজ্যে কিছু ছাড়, জারি বিজ্ঞপ্তি
Image

লকডাউন নিয়ে রাজ্যে কিছু ছাড়, জারি বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ ত্রিপুরায় লকডাউন চলবে ৩ মে পর্যন্ত৷ তবে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে৷ ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দফতরের সচিব কিরণ গিত্তে সোমবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন৷


শিল্প ও বাণিজ্য দফতরের বিজ্ঞপ্তি অনুসারে, সার, বীজ এবং কীটনাশক ওষুধ উৎপাদন কেন্দ্র লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে৷ চা, কফি এবং রবার উৎপাদন এবং প্যাকেজিং কেন্দ্রে ৫০ শতাংশ কর্মী কাজে যেতে পারবেন৷ এদিকে পুর নিগম, পুর পরিষদ এলাকার বাইরে রয়েছে এমন শিল্প চালু করার অনুমতি দেওয়া হয়েছে৷ তাছাড়া জরুরি প্রয়োজনীয় সামগ্রী, ওষুধ, মেডিক্যাল যন্ত্রপাতি উৎপাদন এবং বিপণনে ছাড় দেওয়া হয়েছে৷


শিল্প ও বাণিজ্য দফতরের সচিব জানিয়েছেন, খাদ্য সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে পুর নিগম এবং পুর পরিষদ এলাকার বাইরে রয়েছে এমন উৎপাদন কেন্দ্রগুলির লকডাউনে ছাড় মিলেছে৷ তিনি জানান, ইটভাট্টা এবং বাঁশ উৎপাদন, পরিবহণ এবং বিপণনে ছাড় দেওয়া হয়েছে ঠিকই৷ কিন্ত ওই উৎপাদন কেন্দ্রগুলি পুর নিগম এবং পুর পরিষদ এলাকার বাইরে হলে তবেই ছাড় মিলবে৷তবে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি সুনিশ্চিত করতে হবে৷ শিল্প ও বাণিজ্য দফতরের সচিব সমস্ত জেলাশাসকদের ওই বিজ্ঞপ্তি কার্যকর করতে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top