News Flash

  • Home
  • Uncategorized
  • ৯ দিনের সদ্যোজাত শরীরে পাওয়া গেল করোনা সংক্রমণ
Image

৯ দিনের সদ্যোজাত শরীরে পাওয়া গেল করোনা সংক্রমণ

ভোপাল, ১৯ এপ্রিল (হি. স.):  করোনার দৌরাত্ম্য অব্যাহত মধ্যপ্রদেশের ভোপালে। ভোপালে এক ৯ দিনের সদ্যোজাত শরীরে পাওয়া গেল করোনার সংক্রমণ। ওই সদ্যোজাত সহ সব মিলিয়ে নতুন করে ভোপালে আক্রান্ত সংখ্যা ১২। ভোপালের মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডা: প্রভাকর তিওয়ারি জানিয়েছেন, এখনও পর্যন্ত ভোপালে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৫।

ডা: প্রভাকর তিওয়ারি জানিয়েছেন, রবিবার নতুন করে ১২ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে। এর মধ্যে এক ৯ দিনের সদ্যোজাত শিশুও রয়েছে। এ ছাড়াও ১১ বছরের এক নাবালকের শরীরে করোনা পাওয়া গিয়েছে। সাই বাবা নগরের ১০ জনের শরীরে মারণ এই রোগে ভাইরাস মিলেছে। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৫।মধ্যপ্রদেশের রাজধানী শহর ভোপালে এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২। ডা: প্রভাকর তিওয়ারি আরও জানিয়েছেন, শনিবার পর্যন্ত পরীক্ষার জন্য ১৬৬৩ স্যাম্পল দিল্লি পাঠানো হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top