News Flash

  • Home
  • Uncategorized
  • ঝড় তুফানে উত্তর জেলায় লন্ডভন্ড ১৫ টি গ্রাম
Image

ঝড় তুফানে উত্তর জেলায় লন্ডভন্ড ১৫ টি গ্রাম

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৮ এপ্রিল৷৷ কালবৈশাখী ঝড় তুফানে লন্ডভন্ড ১৪/১৫ টি গ্রাম৷ উত্তরের চুরাইবাড়ি ও কদমতলা থানা এলাকার ১৪/১৫ টি গ্রামে ঝড় তুফানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়৷বড় বড় গাছ ও গাছের ডাল ভেঙে বৈদ্যুতিক খুঁটি ও তার ছিঁড়ে গোটা এলাকা জুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন৷ তাছাড়া ক্ষতিগ্রস্ত কদমতলা থানা ও কদমতলা হাসপাতাল ও কদমতলা মাঠে অবস্থান করা অস্থায়ী সবজি বাজারও৷


কদমতলা থানার মূল গৃহের চালের টিন উড়িয়ে নিয়ে যায় ভিলেন কালবৈশাখী৷ বর্তমানে চরম অসুবিধায় রয়েছে থানা কর্তৃপক্ষ৷ কদমতলা হাসপাতালে বিরাট বড় গাছ পড়ে হাসপাতালের কর্তব্যরত স্টাফের বাইকের কিছুটা ক্ষতিহয় এবং হাসপাতালের রাস্তা বন্ধ হয়ে যায়৷ কদমতলা মাঠে অবস্থিত অস্থায়ী সবজি বাজারের প্রতিটি দোকান কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে অনেক ক্ষতিগ্রস্ত হয়৷ বাজার ব্যবসায়ীদের মাথায় হাত৷ প্রকৃতির এই তান্ডব লীলায় উত্তর জেলার কদমতলা ও চুড়াইবাড়ি থানাধীন ১৪/১৫ টি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সাধারণ জনগণের৷


কারো বসতঘরে টিন উড়িয়ে নিয়ে যায় বা কারো রান্না ঘরের টিন৷কারোর ঘরের উপর গাছ ও গাছের ডাল পরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়৷ প্রকৃতির এই তাণ্ডবলীলায় সাধারণ জনগণ নাজেহাল হয়ে পড়েন৷ স্থানীয়দের বক্তব্য এত বড় ঝড় তুফানে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সরকারি তরফ থেকে কোন আধিকারিক সাধারণ জনগণের খোঁজখবর নিতে আসেন নি৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top