News Flash

  • Home
  • Uncategorized
  • এখনই প্রকৃত সময় জনসেবার, মানুষের জন্য সর্বস্ব উজাড় করে দিন, পঞ্চায়েত প্রতিনিধিদের উদ্দেশ্যে বার্তা মুখ্যমন্ত্রীর
Image

এখনই প্রকৃত সময় জনসেবার, মানুষের জন্য সর্বস্ব উজাড় করে দিন, পঞ্চায়েত প্রতিনিধিদের উদ্দেশ্যে বার্তা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ দেশ আজ ভয়ঙ্কর বিপদের সম্মুখীন৷ তাই, জনসেবার এখনই প্রকৃত সময়৷ সকলের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিন৷ ত্রিস্তরীয় পঞ্চায়েত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ শনিবার টেলিকনফারেন্সের মাধ্যমে ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রায় ১২০০ নির্বাচিত জনপ্রতিনিধির সঙ্গে মতবিনিময় করেন তিনি৷


কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী৷ জননিরাপত্তায়, লকডাউন চলাকালীন এবং পরে, সামাজিক দূরত্বের নিয়মগুলি যথাযথভাবে অনুসরণ করার বিষয়টি নিশ্চিত করতে তাঁদের সবাইকে উৎসাহিত করেন তিনি৷


এছাড়া করোনা মোকাবিলায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও তাদের অবগত করেন মুখ্যমন্ত্রী৷ এলাকায় স্থানান্তরিত শ্রমিক সহ যাঁদের যা প্রয়োজন, তারা খাদ্য, টাকা ও অন্যান্য সুযোগ সুবিধা কেমন পাচ্ছেন, খোঁজ নিতে বলেন মুখ্যমন্ত্রী৷ সাথে সামাজিক পর্যবেক্ষণ বৃদ্ধি করার জন্য সীমান্ত এলাকার গ্রামপ্রধানদের প্রতি বিশেষ অনুরোধ করে বলেন, বাংলাদেশ থেকে কেউ যাতে প্রবেশ করতে না পারে তার প্রতি তীক্ষ্ন নজর রাখবেন৷


এদিন মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা সরকার ইতিমধ্যেই শুধুমাত্র এডিসি এলাকায় ১৮০ কোটি টাকা নগদ আর্থিক সাহায্য প্রদান করেছে৷ এছাড়া গোটা রাজ্যে ২৩৫ কোটি টাকা বিভিন্ন প্রকল্পে মানুষকে আর্থিক সাহায্য করা হয়েছে৷ নানা প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে এই সময়ের মধ্যে রাজ্যবাসীর কোনও অসুবিধা হচ্ছে কিনা তা যেন পঞ্চায়েত পর্যন্ত নির্বাচিত জনপ্রতিনিধিরা নজর রাখেন এবং এ-ক্ষেত্রে তারা যেন নিজের সেরা পরিষেবা প্রদান করেন৷
মুখ্যমন্ত্রীর কথায়, কেন্দ্র ও রাজ্য সরকার এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে সব প্রকল্প ঘোষণা করেছে তা সঠিক অর্থে মানুষের কাছে পৌঁছেছে কিনা এ বিষয়ে খোঁজখবর নিতে হবে৷ লকডাউনের পর পরিস্থিতি স্বাভাবিক করে তোলার জন্য ১০০ দিনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করতে হবে৷ তিনি বলেন, সবাই যদি নিজেদের নির্দিষ্ট সময়ের বাইরে গিয়ে কাজ করে তবে অবশ্যই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব৷
মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ইতিমধ্যেই সামাজিক দূরত্ব বজায় রেখে এমজিএনরেগার কাজ করার জন্য অনুমতি দিয়েছেন৷ অর্থের সংকুলানও রয়েছে৷ রেগা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে বকেয়া মজুরিও পাঠিয়ে দেওয়া হয়েছে৷ তাঁর দাবি, রেগায় বকেয়া মজুরি বাবদ এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৯৪ কোটি টাকা৷ এছাড়াও নতুন কাজের জন্য ৬৪ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে৷
তিনি বলেন, এই সময়ের মধ্যে মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়া সহ বিনামূল্যে গণবণ্টন ব্যবস্থার প্রদানের ক্ষেত্রে ব্যাপক সাফল্য এসেছে৷ প্রায় ৯৪ শতাংশ মানুষ এর সুবিধা গ্রহণ করেছেন৷ এছাড়া বিভিন্ন সামাজিক ভাতা দেওয়া হয়েছে দুই মাসের৷ ৭৫ কোটি টাকা এই বাবদ রাজ্য সরকার মঞ্জুর করে দিয়েছে৷
এছাড়া মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সুবিধা দেওয়া হচ্ছে৷ নির্দিষ্ট সুবিধাভোগীরা তা পাচ্ছেন কিনা এ বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য বলেন মুখ্যমন্ত্রী৷ ইটভাটার শ্রমিক, জুমিয়া, জবকার্ড হোল্ডার, নিউজপেপার হকার, স্ট্রিট ভেন্ডার, ফুল চাষি, তাদের যে আর্থিক সাহায্য প্রদান করা হচ্ছে, যোগ্যরা পাচ্ছেন কিনা, সে বিষয়ে নজরদারি রাখার জন্য বলেন তিনি৷


এছাড়া প্রকৃত সুবিধাভোগীরা উজ্জ্বলা যোজনায় সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনও ধরনের সমস্যা না হয় তার জন্য ডিলারদের দায়িত্ব দেওয়া হয়েছে৷ এক্ষেত্রে জনপ্রতিনিধিদের উদ্দেশ্যেও ডিলারদের দিকে নজর রাখার জন্য আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, যদি কেউ সুবিধা না পেয়ে থাকে তবে পরবর্তী সময়ে এর জবাব দিতে হবে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের৷ এদিকে, যারা বহিঃরাজ্যে রয়েছেন, তাদের জন্য রাজ্য সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ সেক্ষেত্রেও নির্দিষ্ট মানুষ সাহায্য পাচ্ছে কিনা, তা এলাকাভিত্তিক নজর রাখার জন্য বলেন তিনি৷


মুখ্যমন্ত্রী এদিন ফের বিশেষভাবে উল্লেখ করেন, বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কোনও বিদেশি প্রবেশ করতে না পারে সেদিকে নজর রাখতে হবে৷ সার্বিক ভাবে সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সবাইকে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার জন্য আহ্বান জানান তিনি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top