News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউন অমান্যকারীদের ফুল, মিষ্টি ও ধূপ দিয়ে পূজা শান্তিরবাজার থানার পুলিশের
Image

লকডাউন অমান্যকারীদের ফুল, মিষ্টি ও ধূপ দিয়ে পূজা শান্তিরবাজার থানার পুলিশের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ লকডাউন মানতে চাইছেন না মানুষ৷ তাই, লকডাউন অমান্যকারীদের ধূপ, ফুল ও মিষ্টি দিয়ে পূজা করছে পুলিশ৷ আইনি পথে কঠোর পদক্ষেপ নিয়েও মানুষকে সচেতন করা যাচ্ছে না৷ তাই এই অভিনব পন্থা অবলম্বন করেছে পুলিশ, দাবি শান্তিরবাজার থানার ওসি সুব্রত চক্রবর্তীর৷


করোনা-র প্রকোপে কাবু গোটা বিশ্ব৷ ভারতও বাদ যায়নি৷ কিন্তু এই মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ডাকে লকডাউন পালন করাতে গিয়ে পুলিশকে নানা বাধার সম্মুখীন হতে হচ্ছে৷ প্রতিদিন নিত্যনতুন পন্থা বের করে মানুষ বাড়ির বাইরে যাচ্ছেন৷ পুলিশ প্রশাসন এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করেও কাজের-কাজ কিছুই হয়নি৷ তাই ওই সকল লোকদের বোঝানোর জন্য অভিনব পন্থা অবলম্বন করেছে শান্তিরবাজার পুলিশ৷


আজ অন্যান্য দিনের মতোই শান্তিরবাজার থানা সংলগ্ণ স্থানে যানবাহনের কাগজ পরীক্ষার জন্য বসেন এসডিপিও অক্ষয় প্রহল্লাদ কুন্ডে ও শান্তিরবাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী৷ কিন্তু আজ তাদের নেওয়া অভিনব পন্থায় সকলেই অবাক হয়ে যান৷ বিনা কারণে বাজারে আগত লোকজনদের আটক করে ফুল, মিষ্টি ও ধূপ দিয়ে পূজা দেন তাঁরা৷


এই প্রয়াস সম্পর্কে শান্তিরবাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী জানান, মানুষ কথা শুনছেন না৷ তাই পূজার মাধ্যমে লকডাউন অমান্যকারীদের সচেতন করতে চাইছে পুলিশ৷ অনেকেই পুলিশের এই অভিনব পন্থায় নিজেদের কাজের জন্য লজ্জা বোধ করবেন এবং তাদের সম্বিত ফিরবে বলে আশা করছেন তাঁরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top