News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারের অনুরোধে আগরতলার দুই বেসরকারি হাসপাতালে চালু বিনামূল্যে বহির্বিভাগ পরিষেবা
Image

সরকারের অনুরোধে আগরতলার দুই বেসরকারি হাসপাতালে চালু বিনামূল্যে বহির্বিভাগ পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ রাজ্য সরকারের অনুরোধে রাজ্যের দুটি বেসরকারি হাসপাতাল বিনামূল্যে বহির্বিভাগ পরিষেবা দিচ্ছে৷ শনিবার রাজ্যের মন্ত্রী রতনলাল ওই দুই হাসপাতাল সরেজমিনে পরিদর্শন করেছেন৷ হাসপাতালের পরিষেবা দেখে তিনি সন্তোষ প্রকাশ করে তাদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন৷


আজ শিক্ষামন্ত্রী হাপানিয়ায় অবস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং আইএলএস হাসপাতাল পরিদর্শন করেছেন৷ ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে আইন ও শিক্ষামন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় জিবি এবং আইজিএম হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে৷ তাই রাজ্য সরকার ওই দুই হাসপাতালকে বিনামূল্য বহির্বিভাগ পরিষেবা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল৷ এতে তারা দারুণ সাড়া দিয়েছেন৷ শিক্ষামন্ত্রী ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে বলেন, রোগী এবং স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্তদের সুরক্ষার বিষয় মাথায় রেখে এই হাসপাতালে প্রবেশের সময় সকলকে স্যানিটাইজ করা হচ্ছে৷ শুধু তা-ই নয়, হাসপাতালে ঢোকার পর সকলের হাত ধোয়ার ব্যবস্থাও করা হয়েছে৷


মন্ত্রী বলেন, আমি নিজেও স্যানিটাইজড হয়ে হাসপাতালে প্রবেশ করেছি৷ করোনা মোকাবিলায় এ-ধরনের উদ্যোগ ভীষণ উপকারি বলে মন্তব্য করেন তিনি৷ শিক্ষামন্ত্রী বলেন, গতকাল থেকে বিনামূল্যে বহির্বিভাগ পরিষেবা শুরু হয়েছে৷ গতকাল ২৯৪ জন এবং আজ সকাল ১১টা পর্যন্ত ২৩৪ জন রোগী চিকিৎসা পরিষেবা নিয়েছেন৷ এই সংখ্যা আজ আরও বাড়বে, দাবি করেন তিনি৷


এদিন শিক্ষামন্ত্রী আইএলএস হাসপাতালও পরিদর্শন করেছেন৷ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে স্বাস্থ্য পরিষেবার খোঁজ নিয়েছেন তিনি৷ শিক্ষামন্ত্রী বলেন, লকডাউন শুরু হওয়ার পর থেকে আইএলএস হাসপাতালে বহির্বিভাগ পরিষেবা বন্ধ ছিল৷ কিন্ত রাজ্য সরকারের অনুরোধে তারা পুনরায় এই পরিষেবা চালু করে সম্পূর্ণ বিনামূল্যে বহির্বিভাগ পরিষেবা দিচ্ছে৷ তিনি জানান, এই হাসপাতালে করোনা সংক্রমনের চিকিৎসা হয় না৷ তাই করোনা সংক্রমণের কোনও রোগীকে তারা এই হাসপাতালে চিকিৎসা করার বদলে জিবি হাসপাতালে স্থানান্তর করে দেবে৷ কারণ, সম্পূর্ণ হাসপাতালকে করোনা সংক্রমণ থেকে মুক্ত রাখতে হবে৷


মন্ত্রী রতনলাল বলেন, গতকাল এই হাসপাতালে ১৮ জন রোগী চিকিৎসা পরিষেবা নিয়েছিলেন৷ আজ এখন পর্যন্ত ৩৫ জন রোগী বহির্বিভাগে দেখিয়েছেন৷ তাঁর কথায়, সাধারণত এই হাসপাতালে গড়ে প্রতিদিন ১০০ জন রোগী বহির্বিভাগে দেখাতেন৷ বর্তমানে এই হাসপাতালে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন৷ বিশেষ করে হৃদরোগের জন্য এই মুহূর্তে বহির্রাজ্যে যাওয়া সম্ভব নয়৷ সেই জায়গায় এই হাসপাতালে চিকিৎসার সুযোগ নিতে পারবেন ত্রিপুরাবাসী৷ তিনি বলেন, আইএলএস কর্তৃপক্ষ এন-৯৫ মাস্ক, গ্লাবস চেয়ে চিঠি দিয়েছে৷ ত্রিপুরা সরকার সব রকমের সহায়তা তাদের দেবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top