News Flash

  • Home
  • Uncategorized
  • বৃষ্টি তুফানে ফের লণ্ডভণ্ড রাজ্য, ব্যাপক ক্ষয়ক্ষতি
Image

বৃষ্টি তুফানে ফের লণ্ডভণ্ড রাজ্য, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ একদিকে করোনা মহামারির প্রকোপ, একইসাথে করোনা মোকাবিলায় চলছে লকডাউন, এরই মধ্যে প্রকৃতির রুদ্ররূপে নাভিশ্বাস উঠেছে ত্রিপুরাবাসীর৷ শুক্রবার ফের কালবৈশাখীর ঝাপটায় রাজ্যে কিছু এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে৷ মানুষের বাড়িঘর ঝড়ে তছনছ হয়ে গেছে৷


ত্রিপুরা রাজ্য দুযর্োগ মোকাবিলা দফতরের রিপোর্ট অনুযায়ী সারা ত্রিপুরায় ৬২টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এর মধ্যে ৮টি বাড়ি সম্পূর্ণ, ৪টি বাড়ি মারাত্মকভাবে এবং ৫০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ আবহাওয়া দফতর জানিয়েছে, ত্রিপুরার উপর দিয়ে আজ ১১০-১১৫ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড় বয়ে গেছে৷ শুধু তা-ই নয়, কৈলাসহরে ঝড়ের সাথে প্রচণ্ড বৃষ্টিপাতও হয়েছে৷ তাছাড়া, আগামী ২৪ ঘণ্টা ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷


আগরতলা বিমানবন্দরে অবস্থিত আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সকাল ৭টা ১০ মিনিট নাগাদ ত্রিপুরায় কালবৈশাখীর ঝড় আছড়ে পড়েছিল৷ ওই ঝড় উত্তর থেকে আগরতলার উপর দিয়ে দক্ষিণে গেছে৷ তবে আগরতলা এবং ত্রিপুরার দক্ষিণে তেমন ক্ষয়ক্ষতি হয়নি৷ কিন্ত, উত্তর ত্রিপুরা, বিশেষ করে ঊনকোটি জেলায় ওই ঝড়ের ভয়ংকর প্রভাব পড়েছে৷ আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী কৈলাসহরে ৬০ এমএম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে৷


এদিকে, ওই ঝড়ে ত্রিপুরার বিভিন্ন এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে৷ ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ এখনও সমাপ্ত হয়নি৷ ত্রিপুরা রাজ্য দুযর্োগ মোকাবিলা দফতরের রিপোর্ট, আজকের ঝড়ে সারা ত্রিপুরায় ৬২টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তার মধ্যে ৮টি বাড়ি সম্পুর্ন, ৪টি বাড়ি মারাত্মকভাবে এবং ৫০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ দেখা গেছে, কুমারঘাট-এ ১টি, পেঁচারথলে ১টি, কিল্লায় ২টি, অমরপুরে ১টি, অম্পিতে ২টি এবং তেলিয়ামুড়ায় ১টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তেলিয়ামুড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ৭,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে৷ এদিকে, কুমারঘাটে ২টি, পেঁচারথলে ২টি বসতবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এছাড়া, আমবাসায় ৫টি, কুমারঘাটে ১৪টি, পেঁচারথলে ২৮টি, করবুকে ১টি এবং শিলাছড়িতে ২টি বসতবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে৷


চলতি মাসে বিভিন্ন সময়ে ত্রিপুরায় ঝড় আছড়ে পড়েছে৷ এতে ইতিপূর্বেও ক্ষয়ক্ষতি হয়েছে৷ রিপোর্ট অনুযায়ী এ-মাসে এখন পর্যন্ত ১৩৬টি বসতঘর সম্পূর্ণ, ৩৩০টি বসতঘর মারাত্মকভাবে এবং ১৬৮৫টি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top