News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের কলেজগুলিতে প্রফেসর পদ সৃষ্টির অনুমোদন মন্ত্রিসভার
Image

রাজ্যের কলেজগুলিতে প্রফেসর পদ সৃষ্টির অনুমোদন মন্ত্রিসভার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ রাজ্যের কলেজগুলিতে প্রফেসর পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা৷ ২২টি ডিগ্রি কলেজের জন্য ওই পদ সৃষ্টি করা হবে৷


শুক্রবার সন্ধ্যায় সচিবালয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ তাঁর অফিসকক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, রাজ্যের ২২টি ডিগ্রি কলেজ স্থাপনের পর থেকে এখন পর্যন্ত প্রফেসর পদ ছিল না৷ কলেজগুলিতে শুধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর পদ ছিল৷ তাই ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে কলেজগুলিতে প্রফেসর পদে নিয়োগ করা হবে৷ এজন্য গতকাল মন্ত্রিসভার বৈঠকে প্রফেসর পদ সৃষ্টি করার অনুমোদন দেওয়া হয়েছে৷


তিনি জানান, ত্রিপুরার ২২টি ডিগ্রি কলেজে বর্তমানে মোট ১১৫ জন অ্যাসোসিয়েট প্রফেসর রয়েছেন৷ তাঁদের মধ্য থেকে ১০ শতাংশ ক্যারিয়ার অ্যাডভান্স স্কিমের মাধ্যমে প্রফেসর পদে নিয়োগ করার জন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ এক্ষেত্রে তাঁদের তিন বছর অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কাজ করার অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট বিষয়ে পিএইচ.ডি ডিগ্রি থাকতে হবে৷ এছাড়া অন্তত ১০টি রিসার্চ পাবলিকেশন থাকতে হবে তাঁদের৷ এর মধ্যে অন্তত ৩টি পেপার রিসার্চ অ্যাসোসিয়েট প্রফেসর পদে থাকাকালীন থাকতে হবে৷ অ্যাসোসিয়েট প্রফেসরদের মধ্যে ১০ শতাংশ হিসেবে বর্তমানে রাজ্যে ১২ জন প্রফেসর পদে নিয়োগ হওয়ার যোগ্যতাসম্পন্ন রয়েছেন বলে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top