News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন ৪৩-সহ রাজ্যে করোনা আক্রান্তের সংস্পৃষ্ট ১০০ জন কোয়ারেন্টাইনে : এসএসও
Image

নতুন ৪৩-সহ রাজ্যে করোনা আক্রান্তের সংস্পৃষ্ট ১০০ জন কোয়ারেন্টাইনে : এসএসও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ রাজ্যে আজ নতুন করে ৪৩ জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে৷ তবে তাদের মধ্যে এখনও করোনা সংক্রমণের কোনও লক্ষণ নেই৷ তারা ত্রিপুরায় দ্বিতীয় করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন৷ রাজ্যের স্বাস্থ্য দফতর তাদের খুঁজে বের করেছে৷ বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়েছেন স্টেট সার্ভেইলেন্স অফিসার ডা. দ্বীপকুমার দেববর্মা৷ সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় দুজন করোনা আক্রান্তের সংস্পর্শে আসা ১৭৫ জনকে এখন পর্যন্ত কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷


এদিন তিনি বলেন, রাজ্যে করোনা আক্রান্তের সন্ধান পাওয়ার পর থেকে তাদের সংস্পর্শে যারা এসেছেন এদের খোঁজ শুরু হয়েছে৷ নানা ভাবেই মানুষ ওই দুজনের সংস্পর্শে এসেছেন৷ ফলে, তাদের সকলকে খুঁজে বের করা জরুরি হয়ে পড়েছে৷ তাঁর কথায়, প্রতিনিয়ত ওই দুই জনের সংস্পর্শে আসা মানুষের খোঁজ মিলছে৷ সে মোতাবেক তাদের কোয়ারেন্টাইন করা হচ্ছে৷


তিনি জানান, আজ নতুন করে ৪৩ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ তিনি বলেন, ওই ৪৩ জন রাজ্যে দ্বিতীয় করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন৷ তাদের বাড়িতে কোয়ারেন্টাইন করা হয়েছে৷ সাথে যোগ করেন, করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছেন গোমতি জেলায় ৭৫ জন এবং উত্তর ত্রিপুরা জেলায় ১০০ জনকে কোয়ারেন্টাইন করা হয়েছে৷ তাদের উপর কড়া নজর রাখা হচ্ছে৷ তবে, এখন পর্যন্ত কারোর মধ্যেই করোনা আক্রান্তের লক্ষণ দেখা যায়নি৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top