News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যেও এনএসইউআই’র প্রতিষ্ঠা দিবস পালিত
Image

রাজ্যেও এনএসইউআই’র প্রতিষ্ঠা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল ৷৷ এনএসইউআই’র ৫০তম প্রতিষ্ঠা দিবস বৃহস্পতিবার অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়৷ এ উপলক্ষ্যে আগরতলায় কংগ্রেস ভবনের সামনে সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের রাজ্য সভাপতি রাকেশ দাস৷


রাজ্যের অন্যান্য জেলাতেও এনএসইউআই’র ৫০তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে৷ এনএসইউআই’র প্রদেশ সভাপতি রাকেশ দাস বলেন, করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার তাগিদে সংগঠনের প্রতিষ্ঠা দিবসেও কোন ধরনের জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়নি৷ প্রদেশ সভাপতি বলেন, আগামীদিনে প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে তারা সামাজিক কর্মসূচিতে শামিল হতে বদ্ধপরিকর৷

সবাইকে এই ভয়ঙ্কর মারণব্যাধি থেকে মুক্তি পেতে ঘরে থাকতে এবং সুস্থ থাকতে সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top