News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আক্রান্ত নেই, তবে কোয়ারেন্টাইনে, সন্দেহভাজন রোগীর সংখ্যা বাড়ছে রাজ্যে
Image

করোনা আক্রান্ত নেই, তবে কোয়ারেন্টাইনে, সন্দেহভাজন রোগীর সংখ্যা বাড়ছে রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ রাজ্যে এখনও করোনা ভাইরাসে আক্রান্ত কাউকে পাওয়া যায়নি৷ তবে, কোয়ারেন্টাইনে সন্দেহজনক করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়ে চলেছে৷ অবশ্য নজরদারি রাখা মানেই করোনা ভাইরাসে আক্রান্ত, এমনটাও মনে করার কোনও কারণ নেই, দাবি চিকিৎসকদের৷ ত্রিপুরায় এখন পর্যন্ত ৬,৩২৯ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ তবে ৯৫ জনের লালা ও রক্তের নমুনা পরীক্ষা করা হলেও প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে৷


করোনা ভাইরাসের আতঙ্কে গোটা দেশ জুবুথবু৷ এরই মাঝে এখনও ত্রিপুরাবাসীকে নিশ্চিন্তে রাখা সম্ভব হয়েছে৷ কারণ, এখনও ত্রিপুরায় করোনা ভাইরাসে আক্রান্ত কাউকে পাওয়া যায়নি৷ তবে, স্থায়ীভাবে নিশ্চিন্ত হওয়ার কোনও অবকাশ নেই, তা মানছেন চিকিৎসকরাই৷ স্টেট সার্ভেইলেন্স অফিসার ডাঃ দ্বীপ দেববর্মা বলেন, ত্রিপুরায় এখন পর্যন্ত ৭,১০৬ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল৷ তাঁদের মধ্যে ৭৭৭ জন ১৪ দিনের পর্যবেক্ষণ সময় অতিক্রম করেছেন৷ তাঁদের শরীরে করোনা ভাইরাসের কোনও লক্ষণ পাওয়া যায়নি৷


তিনি আরও বলেন, বর্তমানে ৬,৩২৯ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ তাঁদের মধ্যে ৫৩ জন বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছেন৷ বাকি ৬,২৭৬ জনকে বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ ডাঃ দ্বীপ দেববর্মা জানিয়েছেন, এখন পর্যন্ত ত্রিপুরায় ৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাদের প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে৷


আজ পর্যন্ত ত্রিপুরায় কোভোড সার্ভেইলেন্স রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে, দক্ষিণ ত্রিপুরা জেলায় সবচেয়ে বেশি মানুষ কোয়ারেন্টাইনে রয়েছেন৷ এর পরই রয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা৷ জেলাভিত্তিক রিপোর্টে প্রকাশ, এখন পর্যন্ত পশ্চিম ত্রিপুরা জেলায় ১,১২৬ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল৷ তাদের মধ্যে ৮৮ জন ১৪ দিনের পর্যবেক্ষণ সময় অতিক্রান্ত করেছেন৷ বর্তমানে ৪৬ জন কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছেন৷ বাকি ৯৯২ জন নিজেদের বাড়িতেই রয়েছেন কোয়ারেন্টাইনে৷ পশ্চিম জেলায় ৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তেমনি সিপাহিজলা জেলায় ৭৮৬ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল৷ তাদের মধ্যে ১০২ জন ১৪ দিনের পর্যবেক্ষণ সময় অতিক্রান্ত করেছেন৷ বাকি ৬৮৪ জন বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন৷ সিপাহিজলা জেলায় ১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ খোয়াই জেলায় ৫৮৯ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল৷ তাদের মধ্যে ৯৮ জন ১৪ দিনের পর্যবেক্ষণ সময় অতিক্রান্ত করেছেন৷ বাকি ৪৯১ জন বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন৷ খোয়াই জেলায় ৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ গোমতি জেলায় ১,০১১ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল৷

তাদের মধ্যে ১২৮ জন ১৪ দিনের পর্যবেক্ষণ সময় অতিক্রান্ত করেছেন৷ বর্তমানে ৭ জন কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছেন৷ বাকি ৮৭৬ জন বাড়িতেই কোয়ারেন্টাইনে আছেন৷ গোমতি জেলায় ৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷


এদিকে, দক্ষিণ ত্রিপুরা জেলায় ১,৩৭৮ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল৷ তাদের মধ্যে ১৬০ জন ১৪ দিনের পর্যবেক্ষণ সময় অতিক্রান্ত করেছেন৷ বাকি ১,২১৮ জন বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন৷ দক্ষিণ ত্রিপুরা জেলায় ৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ ধলাই জেলায় ৭৮২ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল৷ তাদের মধ্যে ১০৭ জন ১৪ দিনের পর্যবেক্ষণ সময় অতিক্রান্ত করেছেন৷ বাকি ৬৭৫ জন বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন৷ ধলাই জেলায় ৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ ঊনকোটি জেলায় ৭৩৪ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল৷ তাদের মধ্যে ৯২ জন ১৪ দিনের পর্যবেক্ষণ সময় অতিক্রান্ত করেছেন৷ বাকি ৬৪২ জন বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন৷ ঊনকোটি জেলায় ৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ উত্তর ত্রিপুরা জেলায় ৭০০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল৷ তাদের মধ্যে ২ জন ১৪ দিনের পর্যবেক্ষণ সময় অতিক্রান্ত করেছেন৷ বাকি ৬৯৮ জন বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন৷ উত্তর ত্রিপুরা জেলায় ২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top