News Flash

  • Home
  • Uncategorized
  • কার্গো বিমানে জরুরি ভিত্তিতে চিকিৎসা সামগ্রী আনল রাজ্য সরকার
Image

কার্গো বিমানে জরুরি ভিত্তিতে চিকিৎসা সামগ্রী আনল রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮মার্চ৷৷ অত্যন্ত জরুরি সামগ্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার কার্গো বিমান শনিবার আগরতলায় এসেছে৷ এতে অধিকাংশই চিকিৎসা সংক্রান্ত সামগ্রী রয়েছে৷ ৭৭টি কার্টুনে ৪৫৭ কেজি সামগ্রী এসে পৌঁছেছে৷ করোনা ভাইরাস প্রতিরোধে জরুরি ভিত্তিতে কাগর্ো বিমানে ওই সামগ্রী আনল রাজ্য সরকার৷


করোনা ভাইরাস প্রতিরোধে সারা দেশে লকডাউন চলছে৷ স্বাভাবিকভাবেই পরিবহণ ব্যবস্থা আপাতত স্থগিত রাখা হয়েছে৷ অবশ্য পণ্য পরিবহণে ছাড় দিয়েছে ভারত সরকার৷ বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণের বিভিন্ন চিকিৎসা সামগ্রী মজুত রাখা খুবই জরুরি হয়ে উঠেছে৷


ত্রিপুরায় করোনা ভাইরাস চিকিৎসায় কিছু জরুরি সামগ্রীর ঘাটতি রয়েছে৷ তাই, আগাম প্রস্তুতি হিসেবে জরুরি ভিত্তিতে কাগর্ো বিমানে করে ওই সমস্ত সামগ্রী মজুত করার উদ্যোগ নিয়েছে রাজ্য৷
আজ এয়ার ইন্ডিয়ার কাগর্ো বিমান দুপুর ১:৪০ মিনিটে আগরতলার এমবিবি বিমানবন্দরে অবতরণ করে৷ বিমানে ৭৭টি কার্টুনে বিভিন্ন অতি প্রয়োজনীয় ৪৫৭ কেজি সামগ্রী এসেছে৷ বিমানটি কলকাতা থেকে সামগ্রী নিয়ে আগরতলায় এসেছে৷ পুনরায় কলকাতা ফিরে গেছে৷

বিমানবন্দর সূত্রে জানা গেছে, চিকিৎসায় ব্যবহৃত সামগ্রী কলকাতা থেকে আনা হয়েছে৷ ত্রিপুরা সরকার করোনা ভাইরাস মোকাবিলায় নিরবিচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যেই ওই উদ্যোগ নিয়েছে৷ এক্ষেত্রে বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্েন্টালও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে৷ কাগর্ো বিমান আসার জন্য তারা পরিষেবা জারি রেখেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top