News Flash

  • Home
  • Uncategorized
  • জনতা কার্ফু : রাজ্যবাসীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর, আজওবাড়িতে থাকার পরামর্শ
Image

জনতা কার্ফু : রাজ্যবাসীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর, আজওবাড়িতে থাকার পরামর্শ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷ করোনা ভাইরাস থেকে নিজেদের সুরক্ষিত রাখতে জনতা কার্ফু সারা দেশের সাথে ত্রিপুরাবাসীও স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছেন৷ দেশ যে অগ্ণিপরীক্ষা দিয়েছে তাতে সফলতা মিলেছে৷ জনতা কার্ফু পালন করে ত্রিপুরাবাসী ইতিহাস সৃষ্টি করেছেন৷ তাই ত্রিপুরার সর্বস্তরের জনসাধারণকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ পাশাপাশি তিনি আগামীকালও ত্রিপুরাবাসীকে নিজেদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন৷ সাথে তিনি সীমান্ত এলাকায় বসবাসকারীদের কোনও বাংলাদেশি নাগরিককে চিকিৎসার জন্য ত্রিপুরায় প্রবেশে সাহায্য না করার অনুরোধ করেছেন৷ মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, বিপিএল-দের রেশন সামগ্রী আগামী কিছুদিনের জন্য অতিরিক্ত প্রদানে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার৷


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনে সাড়া দিয়ে আজ সারা দেশের সাথে ত্রিপুরায়ও জনতা কার্ফু পালন করা হয়েছে৷ স্বতঃস্ফূর্তভাবে সকলে ওই আহ্বানে সাড়া দিয়েছেন৷ বিকেল পাঁচটায় শাঁখ বাজিয়ে এবং উলুধবনি দিয়ে করোনা ভাইরাস মোকাবিলায় যাঁরা নিরলস পরিশ্রম করছেন তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সাংসদ প্রতিমা ভৌমিকও ওই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন৷ আজ সারা ত্রিপুরা রীতিমতো স্তব্ধ ছিল৷ দোকান-পাট খুলেনি, যানবাহন রাস্তায় বের হয়নি৷ সাধারণ মানুষ বাড়িঘরেই ছিলেন৷ ফলে রাস্তাঘাট, জাতীয় সড়ক শুনশান ছিল৷


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ নিজের সরকারি আবাসনে বসেই কাজ করেছেন৷ সন্ধ্যায় তিনি জনতা কার্ফু-এ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সকল ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন৷ পাশাপাশি তিনি আগামীকালও সকলকে বাড়িতে থাকার জন্য অনুরোধ করেছেন৷ তাঁর আবেদন, আগামীকাল গণ পরিবহণ বর্জন করুন, বাড়িতে থাকুন৷ তাঁর কথায়, করোনা ভাইরাসে সতর্কতা সবচেয়ে জরুরি৷ তাই, নিজে সুরক্ষিত থাকুন, অন্যকে সুরক্ষিত রাখুন৷ এদিন তিনি আশ্বস্ত করেন, গরিব মানুষ এই করোনা ভাইরাসের জেরে দারুণ ক্ষতিগ্রস্ত হবেন৷ তাই, বিপিএল পরিবারগুলিকে আগামী কয়েক দিনের রেশন সামগ্রী অতিরিক্ত প্রদানে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি চলছে৷


এদিন মুখ্যমন্ত্রী আবেদন জানান, সীমান্তবর্তী নাগরিকরা চিকিৎসার জন্য কোনও বাংলাদেশি নাগরিককে ত্রিপুরায় প্রবেশে সাহায্য করবেন না৷ এতে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে৷ তাঁর কথায়, বাংলাদেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ঠিকই, কিন্ত করোনা ভাইরাস নিয়ে প্রথমে নিজে সুরক্ষিত থাকতে হবে৷ তাঁর অনুরোধ, চিকিৎসার জন্য কোনও বাংলাদেশি নাগরিক ত্রিপুরায় প্রবেশ করেছেন এমন খবর বিএসএফ এবং ত্রিপুরা পুলিশকে অবশ্যই জানাবেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top