News Flash

  • Home
  • Uncategorized
  • নেশা মুক্তি কেন্দ্রে যুবকের মৃত্যুতে শহরে চাঞ্চল্য
Image

নেশা মুক্তি কেন্দ্রে যুবকের মৃত্যুতে শহরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ ৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার দুর্গাচৌমুহনি সংলগ্ণ ময়লাখলায় জয়াস সোসাইটি নামে নেশামুক্ত একটি কেন্দ্রে অবস্থানকারী এক যুবকের মৃত্যু হয়েছে৷ তার নাম অজয় ব্যানার্জী৷ জানা যায় চারদিন আগে তাকে ওই সোসাইটির অধীনে ভর্তি করানো হয়৷ ভর্তি করানোর পর থেকেই সে খানিকটা অসুস্থ হয়ে পড়তে থাকে৷ তার পেট খারাপ হয়েছিল৷ মঙ্গলবার ভোররাত থেকে তার অবস্থা খারাপ হয়ে যায়৷ এরই জেরে তার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷
রাজধানী আগরতলা শহর এলাকার ময়লাখলা বাজার সংলগ্ণ স্থানে গত বেশ কিছুদিন ধরেই জয়াস সোসাইটি নামে একটি সংস্থা নেশামুক্ত কেন্দ্র খুলে৷ নেশাগ্রস্ত লোকজনদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে৷ তবে জয়াস সোসাইটির রেজিস্ট্রেশন বা অনুমোদন রয়েছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে৷ এই সংস্থার মূল পরিচালক অভিজিৎ চক্রবর্তী ও অর্ণব দেব তারাই সোসাইটির অধীনে নেশামুক্ত কেন্দ্রটি পরিচালনা করে আসছে৷


অবশ্য ইতিপূর্বে এই কেন্দ্রে এসে কারোর মৃত্যুর ঘটনা ঘটেনি৷ মঙ্গলবার অজয় ব্যানার্জীর মৃত্যুর ঘটনায় পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে৷ সংস্থার অন্যতম পরিচালক অভিজিৎ চক্রবর্তী জানান, চারদিন আগে অজয় ব্যানার্জীকে তাদের নেশামুক্ত কেন্দ্রে পরিবারের লোকজনরা ভর্তি করান৷ তার পেট খারাপ তথা পাতলা পায়খানা থাকায় চিকিৎসকও দেখানো হয়েছে৷ সে অনুযায়ী ওষুধপত্র চলছিল৷ মঙ্গলবার ভোর রাতে প্রাকৃতিক কার্য করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পরে অজয়৷ তখনই তাকে জিবি হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানান তারা৷ জিবি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷


এদিকে মৃতের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে নেশামুক্ত কেন্দ্রটিতে ২৪ ঘণ্টা চিকিৎসা পরিষেবার ব্যবস্থা থাকার কথা থাকলেও এখানে কোন পরিষেবার ব্যবস্থা ছিল না৷ সে কারণেই বিনা চিকিৎসায় অজয়ের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে৷ এজন্য নেশামুক্ত কেন্দ্রটিকেই দায়ী করা হয়েছে৷ এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ নেশামুক্ত কেন্দ্রে যুবকের মৃত্যুর ঘটনার পেছনে কি রহস্য আত্মগোপন করে রয়েছে তানিয়ে জনমনে কৌতুহলের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top