News Flash

  • Home
  • Uncategorized
  • ভোপালে সিন্ধিয়ার উপর প্রাণঘাতী হামলার চেষ্টা, ক্ষুব্ধ শিবরাজ

ভোপালে সিন্ধিয়ার উপর প্রাণঘাতী হামলার চেষ্টা, ক্ষুব্ধ শিবরাজ

ভোপাল, ১৪ মার্চ (হি.স.): একসময় ছিলেন অন্যতম প্রিয় নেতা, এখন তিনিই চোখের বিষ! সময় বদলেছে, দীর্ঘ দিনের কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এখন পদ্ম-শিবিরে যোগ দিয়েছেন| বিজেপিতে যোগ দেওয়ার এক সপ্তাহের মধ্যে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার উপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে! এমনই অভিযোগ করেছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান| সিন্ধিয়ার উপর প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা করে শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, মধ্যপ্রদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতি হয়েছে|

শুক্রবার বিমানবন্দর অভিমুখে যাচ্ছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া| সেই সময় কমলা পার্ক এলাকায় বেশ কয়েকজন সিন্ধিয়াকে কালো পতাকা দেখান| শিবরাজ জানিয়েছেন, জ্যোতিরাদিত্যর উপর হামলা চালানোর চেষ্টা হয়েছিল| তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়| প্রতিকূল পরিস্থিতিতেও, ওই স্থান থেকে গাড়ি নিয়ে যেতে সক্ষম হন চালক| শিবরাজ আরও জানিয়েছেন, ‘রাজ্যে কী ধরনের পরিস্থিতি বিরাজমান, তা কল্পনা করতেই পারেন| এই ধরনের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি| দোষীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ ও প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি|’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top