News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি সদর কার্যালয় পরিদর্শন রাজ্যপালের, ঐতিহাসিক রাজ্যে এসে খুশি প্রকাশ
Image

এডিসি সদর কার্যালয় পরিদর্শন রাজ্যপালের, ঐতিহাসিক রাজ্যে এসে খুশি প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ রাজ্যপাল রমেশ বৈস মঙ্গলবার খুমুলুঙে অবস্থিত ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের সদর কার্যালয় পরিদর্শন করেন এবং টিটিএএডিসি-র মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা ও কার্যনির্বাহী সদস্যদের সঙ্গে মতবিনিময় করে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের কাজকর্ম সম্পর্কে অবহিত হন৷


বিকেলে রাজ্যপাল খুমুলুঙ গিয়ে পৌঁছলে নোয়াই অডিটোরিয়ামের সামনে টিটিএএডিসি-র মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা রাজ্যপাল রমেশ বৈসকে পুস্পস্তবক দিয়ে স্বাগত জানান৷ নোয়াই অডিটোরিয়ামে রাজ্যপালের সম্মানে এক সাংসৃকতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, এই ঐতিহাসিক রাজ্যে আসতে পেরে আমি খুবই খুশি৷ ত্রিপুরার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে রাজ্যপাল মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্যকে আধুনিক ত্রিপুরার রূপকার বলে উল্লেখ করেন৷ তিনি উপজাতিদের ঐতিহ্যগুলি সংরক্ষণের বিষয়ে গুরুত্ব আরোপ করে বলেন, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ উপজাতি কাস্টমারি ল এবং বিভিন্ন ঐতিহ্যবাহী বিষয়গুলি যা সংরক্ষিত করছে তা রক্ষা করতে হবে৷ ঐতিহ্যবাহী লোকবাদ্য, লোক সংগীতগুলিও যাতে রক্ষা হয় তার জন্য বই আকারে সংরক্ষিত করার ওপর গুরুত্ব দেন তিনি৷


অনুষ্ঠানে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা, কার্যনির্বাহী সদস্য রাজেন্দ্র রিয়াং, কার্যনির্বাহী সদস্য সন্ধ্যারানি চাকমা, সদস্য জয়কিশোর জমাতিয়া প্রমুখ উপস্থিত ছিলেন৷ এর পর রাজ্যপাল টিটিডিএএডিসি-র ফোক মিউজিক কলেজ, সংগ্রহশালা, খুমুলুঙ ইকো পার্ক এবং কাউন্সিল ভবন পরিদর্শন করেন৷ কাউন্সিল ভবনে গেলে এডিসি-র চেয়ারম্যান ড় রঞ্জিত দেববর্মা তাঁকে স্বাগত জানান৷ ফোক মিউজিক কলেজে রাজ্যপাল কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের সাথে মতবিনিময় করেন৷

রাজ্যপাল টিটিএএডিসিস্থিত অতিথিশালায় ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য, অন্যান্য কার্যনির্বাহী সদস্য, মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন৷ সভায় এডিসি-র আধিকারিকগণ রাজ্যপালকে টিটিএএডিসি-র কাজকর্ম বিষয়ে অবহিত করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top