News Flash

  • Home
  • Uncategorized
  • শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ দুই জঙ্গি
Image

শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ দুই জঙ্গি

শ্রীনগর, ৯ মার্চ (হি.স.) : জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমনে বড়সড় সাফল্য। নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম দুই জঙ্গি।

সোমবার সকালে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর গোপন সূত্র থেকে পেয়ে  দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানের খাজপুরা রেবানে চিরুনি তল্লাশি অভিযান সামরিক পরিভাষায় যাকে কর্ডন এন্ড সার্চ বা কেসো চালায় সিআরপিএফ, জম্মু ও কাশ্মীর পুলিশ, রাষ্ট্রীয় রাইফেলস নিয়ে গঠিত  যৌথবাহিনী। তল্লাশিরত জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় জওয়ানরা। শুরু হয় দুই তরফের গুলির লড়াই। প্রায় পাঁচ ঘন্টা গুলি বিনিময়ের পর খতম হয় দুই জঙ্গি। কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, নিহত জঙ্গিদের কাছ থেকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র সহ অন্যান্য সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।
উল্লেখ করা যেতে পারে অভিযান চালানোর পর নিরাপত্তা বাহিনীরা যখন বেরিয়ে আসছিল তখন জওয়ানদের দিকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কুলগাম এবং শোপিয়ানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top