News Flash

  • Home
  • Uncategorized
  • করোনাভাইরাস : অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই, অভয়বাণী স্বাস্থ্য দফতরের
Image

করোনাভাইরাস : অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই, অভয়বাণী স্বাস্থ্য দফতরের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ৷৷ ত্রিপুরায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এক ব্যক্তিকে নজরদারিতে রাখা হয়েছে৷ তবে, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তাঁর দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি৷ পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দফতরের অধিকর্তা ডাঃ রাধা দেববর্মা জানিয়েছেন, ওই ব্যক্তির রক্তের নমুনা গুয়াহাটিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷ ওই রিপোর্ট আসলে রোগ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে৷ ত্রিপুরায় অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই, অভয় দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর৷


বৃহস্পতিবার ডাঃ রাধা দেববর্মা জানিয়েছেন, ত্রিপুরার এক নাগরিক নিজে থেকেই জানিয়েছেন তিনি অসুস্থ এবং করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা বুঝতে পারছেন না৷ তাই তাঁকে জিবি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে৷ তিনি বলেন, ওই ব্যক্তির বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে৷ এতে করোনা ভাইরাসে সংক্রমণের কোনও রিপোর্ট মিলেনি৷ তবুও নিশ্চিত হওয়ার জন্য তাঁর রক্তের নমুনা গুয়াহাটিতে পাঠানো হয়েছে৷ ওই রিপোর্ট পাওয়ার পর এ-বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত হওয়া যাবে৷ তিনি অভয় দিয়ে বলেন, অযথা চিন্তিত হওয়ার কোনও কারণ নেই৷ ত্রিপুরার স্বাস্থ্য দফতর সম্পূর্ণ পরিস্থিতির উপর নজর রেখেছে৷


এদিকে, ত্রিপুরায় করোনা ভাইরাসের সংক্রমণ ও রোগীর সন্ধান পাওয়ার গুজব ছড়ানোর বিষয়টি নজরে এসেছে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর জানিয়েছে৷ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা অবশ্যই জরুরি৷ কিন্তু এ নিয়ে গুজব ছড়ানো ও অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে সমস্ত ধরনের সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে৷ দফতরের দাবি, ত্রিপুরায় এ বছর ১৫ জানুয়ারির পর করোনা ভাইরাস আক্রান্ত দেশগুলোতে যাঁরা ভ্রমণ করেছেন, তাঁদের ক্ষেত্রে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নজরদারি রাখা হচ্ছে৷

আজকের দিনে যাঁরা আক্রান্ত দেশগুলিতে ভ্রমণ করেছেন বা ওই দেশগুলি ভ্রমণকারীদের সংস্পর্শে এসেছেন এর মধ্যে এক জনের ক্ষেত্রে বিশেষ নজরদারি রাখা হচ্ছে৷ কিন্তু তাঁর শরীরে এখন পর্যন্ত করোনা ভাইরাসের সন্ধান পাওয়া যায়নি৷ দফতরের পক্ষ থেকেও অযথা গুজব না ছড়াতে এবং গুজবে কান না দিতে ও যে কোনও ধরণের সন্দেহ দেখা দিলে চিকিৎসক কিংবা স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে৷

Releated Posts

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে কর্নাটকের শিলপাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ২৮ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের এফ-৫৭ শটপুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায়…

ByByNews Desk Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top