News Flash

  • Home
  • Uncategorized
  • মঙ্গলবারও হচ্ছে না নির্ভায়ার দোষীদের ফাঁসি
Image

মঙ্গলবারও হচ্ছে না নির্ভায়ার দোষীদের ফাঁসি

নয়াদিল্লি, ২ মার্চ (হি.স.) : ফের পিছিয়ে গেল নির্ভায়ার দোষীদের ফাঁসি | নির্ভয়াকাণ্ডে ফাঁসির সাজাপ্রাপ্ত পবন গুপ্তার আবেদনের ভিত্তিতে সোমবার ৪ আসামীর ফাঁসি স্থগিত করে দিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট।ফলে মঙ্গলবারও নির্ভায়ার দোষীদের ফাঁসি হচ্ছে না | সাজাপ্রাপ্ত পবন গুপ্তার প্রাণভিক্ষার আর্জি আবেদন এখন রাষ্ট্রপতির বিবেচনাধীন। এই অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফাঁসি স্থগিত রাখার নির্দেশ দিল  আদালত।

সোমবার সুপ্রিম কোর্টে পবন গুপ্তার ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হয়ে য়ায়। তারপরেই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করে পবন গুপ্তা। পাশাপাশি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনের কারণ দেখিয়ে পাতিয়ালা হাউস কোর্টে ফাঁসি কার্যকর না করার আবেদন জানায় পবন। তার সেই আবেদনের ভিত্তিতে এখনও কোনও সিদ্ধান্ত নেননি রাষ্ট্রপতি। সেকথা বিবেচনা করে ফাঁসি কার্যকর করার আদেশের ওপরে স্থগিতাদেশ দিলেন অতিরিক্ত বিচারক ধর্মেন্দ্র রানা।

এদিন পাতিয়ালা হাউস কোর্টে পবন গুপ্তার আইনজীবী আবেদন করেন, রাষ্ট্রপতির কাছে যেহেতু পবনের প্রাণ ভিক্ষার আবেদন এখনও বিচারাধীন তাই ফাঁসি কার্যকর করা য়ায় না। পবনের আবেদনের শুনানি করতে গিয়ে তার আইনজীবীকে তীব্র ভাষায় ধমক দেন অতিরিক্ত বিচারক ধর্মেন্দ্র রানা। বিচারক পবনের আইনজীবীকে বলেন, ‘আগুন নিয়ে খেলা করছেন আপনি। সাবধান হওয়া উচিত আপনার।’ ওই মন্তব্যের পর পবনের আবেদনে রায়দান স্থগিত রাখেন বিচারপতি।

এদিন ফাঁসিতে স্থগিতাদেশ দেওয়ার সময় বিচারপতি বলেন, ‘আসামির প্রাণভিক্ষার আর্জি নিয়ে যখন কোনও সিদ্ধান্ত হয়নি, সেই অবস্থায় ফাঁসি কার্যকর করা যায় না। তাই ৩ মার্চ সকাল ৬টায় যে ফাঁসি হওয়ার কথা ছিল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা স্থগিত রাখা হল।’

এদিকে, নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন খারিজ হয়ে যাওয়ার পর আসামীকে ফাঁসির জন্য ১৪ দিন সময় দেওয়ার কথা। তবে তার আগেই পাতিয়ালা হাউস কোর্টের নির্দেশে আপাতত স্থগিত হয়ে গেল নির্ভয়াকাণ্ডে ৪ সাজাপ্রাপ্তের ফাঁসি।

উল্লেখ্য, ২০১২ সালে রাজধানীর বুকে চলন্ত বাসে ২৩ বছরের নির্ভয়াকে ধর্ষণ ও খুনের অপরাধে সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড দিয়েছে মুকেশ সিংহ, বিনয় শর্মা, অক্ষয় কুমার ও পবন গুপ্তাকে। গত ২২ জানুয়ারি ফাঁসি হওয়ার কথা ছিল তাদের। কিন্তু দণ্ডিতরা একে একে প্রাণভিক্ষার আর্জি জানাতে শুরু করলে পরে তা পিছিয়ে ১ ফেব্রুয়ারি করা হয়। শেষ মেশ নানা আইনি জটিলতায় আবারও পিছিয়ে দেওয়া হয় ফাঁসির দিন ঠিক হয় ৩ মার্চ একসঙ্গে তাদের ফাঁসিতে ঝোলানোর নির্দেশ দেওয়া হয়। এ বার তা-ও পিছিয়ে গেল।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top