News Flash

  • Home
  • Uncategorized
  • হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন হর্ষবর্ধন শ্রিংলার
Image

হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন হর্ষবর্ধন শ্রিংলার

ঢাকা, ২ মার্চ (হি.স.) :  বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সেদেশে সফররত ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। সোমবার সন্ধ্যায় গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। ভারতের বিদেশ সচিবের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তাঁদের মধ্যে মুজিববর্ষ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ঢাকা সফর, উপ-আঞ্চলিক কানেক্টিভিটি, চিনসহ বিভিন্ন দেশে করোনাভাইরাস সংক্রমণের প্রভাবসহ  দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় বলে জানান শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির বিষয়েও আলাপ হয় বৈঠকে। আলোচনায় করোনা ভাইরাস সংক্রমণের বিষয়টি এলে শেখ হাসিনা বলেন, সম্ভাব্য যেকোনো ঝুঁকি মোকাবেলায় একটি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।

এদিনের সাক্ষাতকালে অন্যন্যের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মহম্মদ ইমরান আহমেদ এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস।

উল্লেখ্য  আগামী ১৬ মার্চ তিনদিনের বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী |  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উৎসব উদযাপনে অংশ নিতেই প্রধানমন্ত্রী বাংলাদেশ যাবেন | প্রধানমন্ত্রী মোদীর সফরের আগেই সোমবার দুদিনের সফরে  বাংলাদেশ যান বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা। মূলত মোদীর সফরসূচি এবং প্রস্তুতি হিসাবেই শ্রিংলার এই সফর।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top