News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাভাবিক হচ্ছে রাজধানী, শিথিল ১৪৪ ধারা
Image

স্বাভাবিক হচ্ছে রাজধানী, শিথিল ১৪৪ ধারা

নয়াদিল্লি, ২৯ ফেব্রুয়ারি (হি.স.) : ক্রমশই উন্নতি হচ্ছে উত্তর-পূর্ব দিল্লির পরিস্থিতি। তার জেরে শনিবার চার ঘন্টার জন্য ১৪৪ ধারা শিথিলের সিদ্ধান্ত নিল দিল্লি পুলিশ।

শনিবার পুলিশের যুগ্ম-কমিশনার (পূর্ব রেঞ্জ) অলোক কুমার জানিয়েছেন, ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল থেকে নতুন করে কোনও হিংসার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার ফলে উত্তর-পূর্ব দিল্লির সিংহভাগ অংশে ১৪৪ ধারা এদিন সকাল ১০ থেকে দুপুর ২টো পর্যন্ত শিথিল করা হয়েছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। তিনি আরও বলেন, “এখন পর্যন্ত প্রায় ১০০ এফআইআর দায়ের করা হয়েছে। ২৫ জনকে গ্রেফতার করা হয়েছ। তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। গ্রেফতার সংখ্যা আরও বাড়তে পারে। “

প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে মৌজপুর এবং বাবরপুরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এদিন সকালে ওই সকল এলাকায় ওষুধ, মিষ্টি, শাক-সবজি এবং মুদির দোকান খোলা ছিল।

দিল্লিতে চিরস্থায়ী শান্তির লক্ষ্যে এদিন সকালে জন্তর মন্তর থেকে বিশেষ শান্তি মিছিলের আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন দিল্লি পিস ফোরামের তরফে এই মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশগ্রহণ করেন বিজেপি নেতা কপিল মিশ্র। তেরঙ্গা পতাকা নিয়ে এই মিছিল হয়। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কোনও রকমের ঝুঁকি না নিয়ে ফ্ল্যাগ মার্চ করে পুলিশকর্মীরা। স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ শোনেন পুলিশকর্মীরা।

সেলামপুরের পরিস্থিতি নিয়ে দিল্লি পুলিশের ডিসিপি(উত্তর-পূর্ব) বেদ প্রকাশ সূর্য্য জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রিত। স্পর্শকারত এলাকাগুলিতে যেমন কারাওয়াল নগর, জাফরাবাদ, দয়ালপুর, গোকূলপুরী, জ্যোতি নগরে  এখনও কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে। 

দিল্লির হিংসার তদন্তের জন্য দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অধীনে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে। উল্লেখ দিল্লি হিংসায় এখনও পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ২০০।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top