News Flash

  • Home
  • Uncategorized
  • হিংসা নিয়ে রাজনীতি করা ঠিক নয়, সোনিয়ার বিবৃতি নিন্দনীয় : জাভড়েকর
Image

হিংসা নিয়ে রাজনীতি করা ঠিক নয়, সোনিয়ার বিবৃতি নিন্দনীয় : জাভড়েকর

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার নেপথ্যে পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে, দিল্লিতে বিধানসভা নির্বাচনের সময় জনগণও তা দেখেছেন| বিজেপির অনেক নেতাই ভয় ও বিদ্বেষের পরিবেশ তৈরি করার জন্য উস্কানিমূলক মন্তব্য করেছিল| বুধবার সাংবাদিক সম্মেলনে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে এই মন্তব্য করেছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী| উত্তর-পূর্ব দিল্লিতে হিংসাত্মক পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করে সোনিয়া গান্ধী বলেছেন, ‘বর্তমান পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীই দায়ী| স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত|’

সোনিয়া গান্ধীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা প্রকাশ জাভড়েকর| জাভড়েকর বলেছেন, ‘সোনিয়া গান্ধীর বিবৃতি দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়| নোংরা রাজনীতি এবং সরকারকে দায়ী করার পরিবর্তে শান্তির পরিবেশ কীভাবে ফিরে আসবে তা সুনিশ্চিত করা উচিত প্রতিটি রাজনৈতিক দলের| এই হিংসা নিয়ে রাজনীতি করা ঠিক নয়|’ জাভড়েকর আরও বলেছেন, ‘তাঁর বলছেন অমিত শাহ কোথায় ছিলেন| মঙ্গলবারই সর্বদলীয় বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে একজন কংগ্রেস নেতাও উপস্থিত ছিলেন| পুলিশকে নির্দেশ দেওয়ার পাশাপাশি তাঁদের মনোবল বাড়িয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী| কংগ্রেসের এই ধরনের বিবৃতি পুলিশ কর্মীদের মনোবলে বিরূপ প্রভাব ফেলবে|’

Releated Posts

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে কর্নাটকের শিলপাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ২৮ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের এফ-৫৭ শটপুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায়…

ByByNews Desk Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top