News Flash

  • Home
  • Uncategorized
  • আমাদের আদর্শের মূলেই রয়েছে শান্তি-সম্প্রীতি : প্রধানমন্ত্রী
Image

আমাদের আদর্শের মূলেই রয়েছে শান্তি-সম্প্রীতি : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর-পূর্ব দিল্লিতে উদ্ভূত পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| দিল্লিবাসীর কাছে শান্ত থাকার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী| বুধবার নিজের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘দিল্লির সার্বিক পরিস্থিতি নিয়ে বিশদে আলোচনা হয়েছে| শান্তির পরিবেশ ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করছে পুলিশ এবং অন্যান্য এজেন্সিগুলি|’ প্রধানমন্ত্রী টুইট করে আরও লিখেছেন, ‘আমাদের আদর্শের মূলেই রয়েছে শান্তি ও সম্প্রীতি| দিল্লির প্রতিটি ভাই-বোনের কাছে আমার অনুরোধ সর্বদা শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখুন| দ্রুততার সঙ্গে শান্তি ফিরে আসুক এটাই কামনা করছি|’

হিংসা কবলিত দিল্লিতে মৃত্যু-মিছিল থামছেই না| মঙ্গলবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১৩, বুধবার দুপুরে মৃতের সংখ্যা ২২-এ পৌঁছেছে| ২১ জনের মৃত্যু হয়েছে গুরু তেগ বাহাদুর হাসপাতালে, একজনের মৃত্যু হয়েছে লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ হাসপাতালে| সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে দিল্লিতে পাঁচজন আইপিএস অফিসারকে বদলি করা হয়েছে| দিল্লিতে হিংসা থামানোর দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top