News Flash

  • Home
  • Uncategorized
  • ঘরের দাবীতে গন্ডাছড়ায় পথ অবরোধ গিরিবাসীদের
Image

ঘরের দাবীতে গন্ডাছড়ায় পথ অবরোধ গিরিবাসীদের

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২৫ ফেব্রুয়ারি৷৷ ঘরের দাবিতে রাস্তা অবরোধ৷ ঘটনাটি ঘটে মঙ্গলবার গন্ডাছড়া-রইস্যাবাড়ি রাস্তার রানিপুকুর এলাকায়৷ এই দিন সকাল সাতটা থেকে গন্ডাছড়া মহকুমার ঠাকুরাছড়া,তুইচাকমা, নারিকেলকুঞ্জ এডিসি ভিলেজের একটা অংশের মানুষ ঘরের দাবিতে পথ অবরোধে বসে৷


তাদের বক্তব্য ফিসারি দপ্তর থেকে মৎস্যজীবী পরিবারের মধ্যে যে ঘর দেওয়া হচ্ছে তার নিরিখেই উক্ত তিনটি ভিলেজ কমিটি থেকে দুই জন করে মোট ছয় জনের নামের তালিকা পাঠানো হয়৷ কিন্তু দেখাগেছে ভিলেজ কমিটি যে ছয় জনের নামের তালিকা পাঠিয়েছিল তাদের নামে কোন টেন্ডার বের হয় নি৷ শরিকি দ্বন্দ্বের ফলে অন্য ছয় জনের নামে ঘর বের হয়৷ আর তারেই প্রতিবাদে এলাকাবাসীরা পথ অবরোধ সংঘটিত করে৷ রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গন্ডাছড়া মহকুমা শাসক অফিসের ডিসিএম,গন্ডাছড়া ফিসারি দপ্তরের সুপারেন্টেন সহ বিশাল পুলিশ বাহিনী৷ আধিকারিকরা প্রথমে অবরোধকারিদের পথ অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান এবং বলেন রাস্তা অবরোধ করে সমস্যার সমাধান করা যাবে না৷


আলোচনার টেবিলে বসেই সমস্যার সমাধান করা যাবে৷ অবশেষে আধিকারিকদের কথা মেনে সকাল এগারটা নাগাদ এলাকাবাসীরা রাস্তা অবরোধ তুলে নেয় এবং পরে নিকটবর্তী একটি অঙ্গনওয়াড়ী সেন্টারে আধিকারিকদের সাথে অবরোধকারীদের এক বৈঠক অনুষ্ঠিত হয়৷ সেখানে ফিসারি দপ্তর থেকে এলাকাবাসীদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় বেনিফিসারি নামের তালিকা দপ্তর থেকে নির্বাচন করা হয় না৷ বিএসি চেয়ারম্যানের এফ্রোবেল মূলেই ঘর দেওয়া হচ্ছে৷ এর বাইরে দপ্তরের কোন কিছুই করার নাই৷ ভিলেজ কমিটি যে ছয় জনের নামের তালিকা পাঠিয়েছিল তাতে বিএসি চেয়ারম্যানের এফ্রোবেল ছিল না৷


তারপরও যেহেতু এই ছয় জনও অত্যন্ত গরিব জেলে পরিবার তাই তাদের নামের তালিকাও দপ্তরের ডাইরেক্টর অফিসে পাঠানো হবে যাতে করে তাদের ঘরের ব্যবস্থা করা হয়৷ এই ক্ষেত্রে দপ্তরের আধিকারিকরাও কার্যকারী ভুমিকা নেবেন বলে আশ্বাস দিলে এলাকাবাসীদের মধ্যে স্বস্তির ভাব ফিরে আসে৷ এই দিকে পথ অবরোধের ফলে রাস্তার দুই দিকে অসংখ্য যানবাহন আটকিয়ে পড়ে এবং যাত্রী দুভর্োগ চরম আকার ধারন করে৷

Releated Posts

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে কর্নাটকের শিলপাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ২৮ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের এফ-৫৭ শটপুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায়…

ByByNews Desk Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top