News Flash

  • Home
  • Uncategorized
  • বন্ধ গুদামে অভিযান চালিয়ে প্রায়২৪ কোটি টাকার চন্দন কাঠ উদ্ধার
Image

বন্ধ গুদামে অভিযান চালিয়ে প্রায়২৪ কোটি টাকার চন্দন কাঠ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি৷৷ বন্ধ গুদামে হানা দিয়ে ৮,০০০ কেজি চন্দন কাঠ উদ্ধার হয়েছে৷ এগুলোর বাজারমূল্য ১০ থেকে ২৪ কোটি টাকা হবে বলে অনুমান করা হচ্ছে৷ মঙ্গলবার অরুন্ধুতিনগর বাণিজ্য ক্ষেত্রে বিএসএফ, ত্রিপুরা পুলিশ, বন দফতর এবং জেলা প্রশাসনের যৌথ অভিযানে চন্দন কাঠগুলি উদ্ধার হয়েছে৷


ওই অভিযান সম্পর্কে পশ্চিম জেলা বন আধিকারিক শক্তিকান্ত সিং জানান, পশ্চিম জেলার অধীন অরুন্ধুতিনগর বাণিজ্য ক্ষেত্রে ধরমপাল সত্যপাল গ্রুপের বন্ধ গুদামের একটি ঘরে প্রচুর চন্দন কাঠ উদ্ধার হয়েছে৷ মোট ১৬০টি ব্যাগে ভরতি ছিল চন্দন কাঠগুলি৷ তিনি জানান, ৮০০০ কেজি চন্দন কাঠের বাজারমূল্য ১০ কোটি টাকা হবে৷ তবে, চন্দন কাঠ বিভিন্ন গুণমানের হয়৷ উৎকৃষ্ট গুণমানের চন্দন কাঠ হলে তার সবর্োচ্চ বাজারমূল্য হতে পারে ২৪ কোটি টাকা৷ তাঁর কথায়, ওই কাঠ ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হবে৷ তার পরই তার প্রকৃত মূল্য সম্পর্কে অবগত হওয়া সম্ভব৷
তিনি বলেন, ওই গুদামের মালিককে পাওয়া যায়নি৷ তাছাড়া, গুদামঘরের চাবিও কারোর কাছে ছিল না৷ ফলে, তালা ভেঙে ভেতরে ঢুকতে হয়েছে৷ তাঁর বক্তব্য, ওই গুদাম পাহারায় চারজন বেসরকারি রক্ষী রয়েছেন৷ রয়েছে একজন ম্যানেজারও৷ তাদের কারোর কাছেই গুদামের চাবি ছিল না৷ তাঁর কথায়, খোঁজ নিয়ে দেখা গেছে ২০১৮ সাল পর্যন্ত ওই গুদামে আসা-যাওয়ার রেকর্ড রয়েছে৷ এর পর থেকে কেউ এখানে এসেছেন এমন কোনও রেকর্ড আপাতত পাওয়া যায়নি৷


বন আধিকারিক শক্তিকান্ত সিং বলেন, ওই গুদামের মালিককে তলব করা হবে৷ তাঁর দাবি, উদ্ধারকৃত চন্দন কাঠ ক্রয়ের আইনি কোনও কাগজও পাওয়া যায়নি৷ তাছাড়া, ওই কাঠের এখনও কোনও দাবিদার নেই৷ ফলে, আপাতদৃষ্টিতে ওই কাঠ বেআইনি বলেই ধরে নেওয়া হচ্ছে৷ তবে, তদন্ত সমাপ্ত হওয়া পর্যন্ত এ-বিষয়ে চূড়ান্ত কোনও ঘোষণা করা সম্ভব নয়, বলেন তিনি৷ শক্তিকান্ত জানান, বনাধিকার আইনে সমস্ত চন্দন কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে৷ যদি ওই কাঠ পাচারের সাথে কাউকে যুক্ত পাওয়া যায় তা-হলে তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা হবে৷ তাঁর ধারণা, ৫-৭ বছর ধরে ওই গুদামে চন্দন কাঠ জমা করা হচ্ছে৷ ওই কাঠ কর্ণাটক থেকে এনে এখানকার গুদামে মজুত করা হয়েছে বলেও তিনি অনুমান করছেন৷
বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের ডিআইজি এ কে যাদব বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ, বন দফতর এবং সাধারণ প্রশাসনকে সাথে নিয়ে আমরা চন্দন কাঠ উদ্ধার অভিযানে নেমেছিলাম৷ এতে বিরাট সাফল্য মিলেছে৷ তাঁর কথায়, তালা ভেঙে গুদামে ঢুকে একটি ঘর থেকে বস্তাবন্দি চন্দন কাঠ উদ্ধার হয়েছে৷ এখন ওই কাঠ ল্যাবরেটরিতে পাঠানো হবে৷


প্রসঙ্গত, ত্রিপুরায় পাচারবাণিজ্য সাংঘাতিকভাবে বেড়েছে৷ অবশ্য আগের তুলনায় ধরপাকড়ও বেড়েছে৷ কিন্তু আগরতলায় বিশাল মাত্রায় চন্দন কাঠ উদ্ধারের ঘটনাকে কোনওভাবেই খাটো করে দেখা যাচ্ছে না৷ তাতে আবারও প্রমাণিত হয়েছে, কঠোর নজরদারি সত্ত্বেও পাচারকারীরা তাদের গতিবিধি আরও জোরদার করেছে৷ সেক্ষেত্রে পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনীকে আরও সতর্ক হতে হবে বলে মনে করা হচ্ছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top