News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে আগুনে পুড়ল ছয়টি দোকান, ক্ষয়ক্ষতি প্রচুর
Image

বিশালগড়ে আগুনে পুড়ল ছয়টি দোকান, ক্ষয়ক্ষতি প্রচুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি৷৷ বিধবংসী অগ্ণিকান্ডে ছয়টি দোকান পুড়েছে৷ তার মধ্যে দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে৷ দিনের বেলায় অগ্ণিকাণ্ডের ঘটনায় বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে৷


আজ সকাল সাড়ে এগারটা নাগাদ সিপাহীজলা জেলার অধীন বিশালগড় মধ্যবাজারে একটি মোবাইলের দোকানে আগুন লাগে৷ দোকান মালিক হটাৎ লক্ষ্য করেন দোকানের পেছন দিকে ধুয়া উড়ছে৷ মুহূর্তের মধ্যে আগুন পাশের স্টুডিওতে ছড়িয়ে পরে৷ সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়৷ কিন্তু, দমকল বাহিনী আসার আগেই আগুন পাশের আরো দোকানে ছড়িয়ে পরে৷ বিশালগড় দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ কিন্তু অবস্থা বেগতিক দেখে খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে৷ সাথে বাধারঘাট দমকল বাহিনীকেও খবর পাঠানো হয়৷ বিশালগড় এবং বিশ্রামগঞ্জ দমকল বাহিনীর দুইটি ইঞ্জিনে মিলে আগুন আয়ত্বে আনার চেষ্টা করেও ব্যর্থ হলে স্থানীয় ব্যবসায়ীরা পার্শবর্তী বিজয় নদীতে একটি এবং পুকুরে একটি জলের পাম্প লাগিয়ে আগুন আয়ত্বে আনার চেষ্টা করেন৷


স্থানীয়দের অক্লান্ত চেষ্টায় এবং দমকল বাহিনীর সহযোগিতায় প্রায় দুই ঘন্টা পর আগুন আয়ত্বে আনা সম্ভব হয়৷ কিন্তু, দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে৷ বাকি চারটি দোকানের প্রচুর ক্ষতি হয়েছে৷ তার মধ্যে একটি কাপড়ের দোকান ছিল৷ আগুন আয়ত্বে আনতে গিয়ে সমস্ত কাপড় জলে ভিজে গেছে৷ দমকল কর্মীর দাবি, আগুনের সূত্রপাত কিভাবে তা এখনো জানা যায়নি৷ তাছাড়া, ক্ষয়ক্ষতির পরিমান প্রচুর হলেও এখনো তা নিরূপণ হয়নি৷ তবে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে, বলেন তিনি৷ স্থানীয় ব্যবসায়ীদের বক্তব্য, দিনের বেলার অগ্ণিকাণ্ডের ঘটনায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে৷ রাতের বেলার ওই আগুন লাগলে ক্ষয়ক্ষতির পরিমান আরও বেশি হত৷ এমনকি, প্রাণহানির ঘটনাও ঘটত৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top