News Flash

  • Home
  • Uncategorized
  • এবছর দ্বাদশ ও মাধ্যমিকে মোট পরীক্ষার্থী ৭৭,৭১১
Image

এবছর দ্বাদশ ও মাধ্যমিকে মোট পরীক্ষার্থী ৭৭,৭১১

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারী৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবছর মোট ৭৭,৭১১ জন পরীক্ষার্থি নাম নথিভুক্ত করেছেন৷ আগামী ২ মার্চ থেকে উচ্চ মাধ্যমিক এবং ৩ মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে৷


এ বিষয়ে শনিবার সন্ধ্যায় সচিবালয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানান, আগামী ২ মার্চ থেকে রাজ্যের ৮৬টি জায়গায় ৬০টি পরীক্ষা কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ উচ্চ মাধ্যমিকে ২৭,১৪২ জন ছাত্র ছাত্রী নাম নথিভুক্ত করেছেন৷ মোট ৪০৮টি সুকলের ছাত্র ছাত্রীরা পরীক্ষা দেবেন৷ তিনি জানান, গত বছর উচ্চ মাধ্যমিকে ২৭,১৯৭ জন পরীক্ষা দিয়েছিলেন৷ এবছর উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থিদের মধ্যে তপশিলী জাতি ৫৪০৯ জন, তপশিলী উপজাতি ৬৫০২ জন, ওবিসি ৩২২৯জন, ধর্মীয় সংখ্যালঘু ৩০০২ জন এবং সাধারণ ক্যাটাগরির ৯০০০ ছাত্র ছাত্রী রয়েছেন৷ তাদের মধ্যে ৩১৯৮ জন ছাত্র ছাত্রী বিজ্ঞান বিভাগে, ২৩২৪৫ জন ছাত্র ছাত্রী আর্টস এন্ড হিউমেনিটিজ বিভাগে এবং বাণিজ্য বিভাগে ৬৯৯ জন ছাত্র ছাত্রী পরীক্ষা দেবেন৷ তিনি জানান, ২ মার্চ মাদ্রাসা ফসিল পরীক্ষাও অনুষ্ঠিত হবে৷ তিনটি স্থানে তিনটি পরীক্ষা কেন্দ্রে ২৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন৷


শিক্ষা আরও জানান, এবছর মাধ্যমিকে ৫০,৫৬৯ জন ছাত্র ছাত্রী নাম নথিভুক্ত করেছেন৷ ১৫৮টি স্থানে ৭৭টি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ ৩ মার্চ মাধ্যমিক পরীক্ষায় তপশিলী উপজাতি ১৩৫২০ জন, তপশিলী জাতি ৮৮৩৫জন, ওবিসি ৮৭৫২ জন, ধর্মীয় সংখ্যালঘু ২৬৫০ জন এবং সাধারণ ক্যাটাগরি ১৬৮১২ জন পরীক্ষায় নাম নথিভুক্ত করেছেন৷ তাদের মধ্যে রেগুলার ক্যাটাগরির ৩৯,৯১৭ জন, কন্টিনিউ ৫৭৯২২ জন, কম্পার্টমেন্টাল ক্যাটাগরিতে ৪৫৯১জন এবং এক্ট্রান্যাল ২৬৮ জন পরীক্ষায় বসবেন৷ এদিকে, মাদ্রাসা আলিম পরীক্ষায় ৭টি স্থানে ৫টি পরীক্ষা কেন্দ্রে ১০০ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন৷ এবছর মাধ্যমিক পরীক্ষায় মোট ১০৫২ সুকলের ছাত্র ছাত্রীরা পরীক্ষা দেবেন৷
এদিকে, ত্রিপুরায় নবম ও একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা আজ শনিবার থেকে শুরু হয়েছে৷ ৯০,৬৯০ জন ছাত্রছাত্রীর মধ্যে আজ ৭৭,০০৪ জন পরীক্ষা দিয়েছে৷


এ-বিষয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, নবম শ্রেণিতে ৬২,৭৩৯ জন ছাত্রছাত্রী পরীক্ষার জন্য নথিভুক্ত হয়েছিল৷ কিন্তু, তাদের মধ্যে ৫১,০৭৯ জন আজ পরীক্ষা দিয়েছে৷ আজ ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে৷ পরীক্ষায় উপস্থিতির শতকরা হার ৮১.৪০ শতাংশ৷
শিক্ষামন্ত্রী আরও জানান, একাদশ শ্রেণিতে বার্ষিক পরীক্ষার জন্য ২৭,৯৫১ জন ছাত্রছাত্রী নথিভুক্ত হয়েছিলেন৷ তাদের মধ্যে ২৫,৯২৫ জন আজ পরীক্ষা দিয়েছেন৷ একাদশ শ্রেণিতেও আজ ইংরেজি পরীক্ষা ছিল এবং পরীক্ষায় উপস্থিতির শতকরা হার ৯৩ শতাংশ৷ মন্ত্রী বলেন, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ওই পরীক্ষার আয়োজন করেছে৷ সারা ত্রিপুরায় একই জুটির প্রশ্ণপত্রে আজ পরীক্ষা হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top