News Flash

  • Home
  • Uncategorized
  • থাইল্যান্ডে ফের বন্দুকধারীর হামলা, নিহত ১ জন
Image

থাইল্যান্ডে ফের বন্দুকধারীর হামলা, নিহত ১ জন

ব্যাংকক, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): থাইল্যান্ডে ফের বন্দুকধারীর হামলা | মঙ্গলবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি শপিং মলে এক বন্দুকধারী এলোপাথাড়ি গুলিতে একজন নিহত ও আরও একজন আহত হয়েছেন।

মাত্র ১০ দিনের ব্যবধানে ফের বন্দুকধারীর হামলা থাইল্যান্ডে | স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সেঞ্চুরি মুভি প্লাজা নামক শপিং মলের ভেতরে একটি বিউটি ক্লিনিকে আচমকা এলোপাথাড়ি গুলি চালায় এক বন্দুকধারী | বন্দুকধারীর  এলোপাথাড়ি গুলিতে একজন নিহত ও আরও একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি ওই ক্লিনিকের কর্মী বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলে হামলাকারী অন্তত সাত রাউন্ড গুলি ছুড়েছে বলে জানিয়েছে থাই পুলিশ । তবে হামলাকারীকে পুলিশ আটক করেছে, নাকি পালিয়েছেন সে বিষয়ে কোন তথ্য জানান হয়নি।

উল্লেখ্য, এর আগে গত ৮ ফেব্রুয়ারি দেশটির সামরিক বাহিনীর সদস্য ৩২ বছর বয়সী জাকরাপাথ থোম্মা থাইল্যান্ডের একটি শপিং মলে এলোপাতাড়ি গুলি চালালে ওই ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছিল ।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top