News Flash

  • Home
  • Uncategorized
  • ওয়েবসাইট, সংবাদপত্রে দিতে হবে প্রার্থীর অপরাধের রেকর্ড : সুপ্রিম কোর্ট

ওয়েবসাইট, সংবাদপত্রে দিতে হবে প্রার্থীর অপরাধের রেকর্ড : সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): প্রার্থীদের অপরাধ সংক্রান্ত সমস্ত রেকর্ড ওয়েবসাইটে আপলোড করতে হবে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলিকে| ওয়েবসাইটের পাশাপাশি সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও প্রার্থীদের অপরাধ সংক্রান্ত সমস্ত রেকর্ড আপলোড করতে হবে রাজনৈতিক দলকে| বৃহস্পতিবার এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট| শীর্ষ আদালত আরও জানিয়েছে, কোনও রাজনৈতিক দল এই নির্দেশ অমান্য করলে, অবমাননার জন্য নিজেরাই দায়ী থাকবে| যদি কোনও রাজনৈতিক দল এই নির্দেশিকা অমান্য করে, তাহলে ভারতের নির্বাচন কমিশন সংশ্লিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অবমাননার মামলা দায়ের করবে|

সুপ্রিম কোর্ট এদিন স্পষ্টতই জানিয়ে দিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার ৪৮ ঘন্টা আগে প্রার্থীর নামে কোনও অপরাধমূলক অভিযোগ থাকলে তা দলের নিজস্ব ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানাতে হবে| এই মর্মে নির্বাচন কমিশনকে নথি দিতে হবে অন্তত ৭২ ঘন্টা আগে| বিচারপতি আর এফ নরিম্যানের বেঞ্চের মতে, যদি কোনও রাজনৈতিক দল এই নির্দেশ অমান্য করে, তাহলে অবমাননার জন্য তাঁরা নিজেরাই দায়ী থাকবে| অপরাধমূলক অভিযোগ রয়েছে এমন কাউকে কী কারণে প্রার্থী নির্বাচন করা হল, তাও ওয়েবসাইটে জানানোর জন্য রাজনৈতিক দলগুলিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট| প্রসঙ্গত, শেষ চারটি জাতীয় নির্বাচনে অপরাধের পরিমাণ উল্লেখযোগ্য ভাবে বেড়েছে| সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top