News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে অগ্ণিকান্ডে ভস্মীভূত ৫টি বাস, অভিযোগ নাশকতার
Image

উদয়পুরে অগ্ণিকান্ডে ভস্মীভূত ৫টি বাস, অভিযোগ নাশকতার

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১১ ফেব্রুয়ারি৷৷ বিধবংসী অগ্ণিকান্ডে ভস্মীভূত হল ৫টি বাস৷ উদয়পুর রাজারবাগ বাসস্ট্যান্ডে ওই ঘটনায় নাশকতার অভিযোগ উঠেছে৷ দমকলের ৫টি ইঞ্জিন মিলে আগুন আয়ত্বে এনেছে৷ আজ রাত ১১টা নাগাদ ওই ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে৷


উদয়পুর রাজারবাগ বাস স্ট্যান্ডে প্রতিদিন সারি করে দাঁড়ানো থাকে বিভিন্ন রুটের বাস৷ আগরতলা-সাব্রুম জাতীয় সড়কের পাশে ওই বাস স্ট্যান্ডে কোন বাউন্ডারি ওয়াল নেই৷ ফলে, সারা রাত খোলা স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে বাসগুলি৷ সবচেয়ে অবাক করার বিষয় হল, ওই বাস স্ট্যান্ডে কোন নৈশ প্রহরীও নেই৷ ফলে, চরম নিরাপত্তাহীনভাবেই গাড়ির মালিকরা ওই স্ট্যান্ডে রাতে যানবাহনগুলো রাখেন৷
আজ রাত ১১টা নাগাদ দমকল বাহিনীর কাছে রাজারবাগ স্ট্যান্ডে আগুন লাগার খবর পৌছায়৷

খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়৷ দমকল কর্মী জানিয়েছেন, বাস স্ট্যান্ডের পশ্চিম দিকের বিশ্রামাগারের পাশে ৫টি বাসে আগুন লেগেছিল৷ তাতে, তিনটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে৷ বাকি দুইটি বাসও আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ পুলিশ জানিয়েছে, টিআর-০৩-১৪৪৬, টিআর-০৩-১৪৪৭, টিআর-০৩-১৩৭৪, টিআর-০৩-১৪৩৪ এবং টিআর-০১-এ-১২৭৯ এই ৫টি বাস আগুনে পুড়েছে৷
জনৈক দমকল কর্মী জানিয়েছেন, আর কে পুর, কিল্লা এবং কাঁকড়াবন থেকে ৫টি ইঞ্জিন টানা চেষ্টায় আগুন আয়ত্বে এসেছে৷ আগুন লাগার প্রকৃত কারণ পুলিশ কিংবা দমকল বাহিনী কেউ বলতে পারছে৷ তবে, নাশকতার আগুনে পুড়েছে বাসগুলি, এমনটাই অনুমান করা হচ্ছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top