News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে আয়রণ টেবলেট সেবন করে অসুস্থ ১২ জন ছাত্রছাত্রী, চাঞ্চল্য
Image

উদয়পুরে আয়রণ টেবলেট সেবন করে অসুস্থ ১২ জন ছাত্রছাত্রী, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১১ ফেব্রুয়ারী৷৷ আয়রণ টেবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়েছে ১২ জন ছাত্রছাত্রী৷ ঘটনা গোমতী জেলার উদয়পুরের গকুলপুর কলোনী হাইসুকলে৷ ঘটনাকে কেন্দ্র করে অভিভাবকদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ বর্তমানে তারা গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷


সংবাদে প্রকাশ, পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার গকুলপুর কলোনী হাইসুকলে ছাত্রছাত্রীদের আয়রণ টেবলেট খাওয়ানোর দিন ধার্য্য হয়৷ সেই মোতাবেক স্বাস্থ্য দপ্তরের কর্মীরা সেখানে পৌঁছেন৷ এদিকে, সুকল কতৃপক্ষ সোমবার বলে দিয়েছিলেন যাতে ছাত্রছাত্রীরা মঙ্গলবার সুকলে আসার সময় খালি পেটে না আসে৷ খাবার খেয়েই সুকলে আসে৷ সেই অনুযায়ী স্বাস্থ্য দপ্তরের কর্মীরা ছাত্রছাত্রীদের আয়রণ টেবলেট সেবন করার জন্য দেন৷ আয়রণ টেবলেট সেবন করার পর ১২ জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে৷ সাথে সাথেই তাদের গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ খবর দেওয়া হয় অভিভাবকদের৷ অনেক অভিভাবক সাথে সাথে হাসপাতালে ছুটে গিয়েছেন৷


এদিকে, অভিভাবকরা অভিযোগ করেছেন, এদিন আয়রণ টেবলেট খাওয়ানোর কর্মসূচীতে স্বাস্থ্য দপ্তরের এমপিডব্লিও, ফার্মাসিস্ট ছিলেন৷ কোন চিকিৎসক ছিলেন না৷ এই ধরনের স্পর্শকাতর বিষয়ে অন্তত একজন চিকিৎসক রাখা প্রয়োজন ছিল৷ কিন্তু, এমন কোন উদ্যোগ গ্রহণ করেনি বিদ্যালয় শিক্ষা দপ্তর কিংবা স্বাস্থ্য দপ্তর৷ এনিয়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে অভিভাবক মহলে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top