News Flash

  • Home
  • Uncategorized
  • করোনাভাইরাস মোকাবিলায় ব্যর্থ : চিনে কর্তব্যে গাফিলতির অভিযোগে চাকরিচ্যুত একাধিক আধিকারিক
Image

করোনাভাইরাস মোকাবিলায় ব্যর্থ : চিনে কর্তব্যে গাফিলতির অভিযোগে চাকরিচ্যুত একাধিক আধিকারিক

বেজিং, ১১ ফ্রেবুয়ারি (হি.স.): করোনাভাইরাসে আক্রান্ত চিনে কর্তব্যে গাফিলতির অভিযোগে চাকরিচ্যুত একাধিক আধিকারিক | করোনাভাইরাসে মানুষের মৃত্যুর মিছিল ঠেকাতে ব্যর্থ হওয়ায় হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশনের পার্টি সেক্রেটারি ও কমিশন প্রধানের পাশাপাশি একাধিক আধিকারিককে চাকরিচ্যুত করা হয়েছে বলে মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যেমের খবরে জানা গেছে |

হুবেই স্বাস্থ্য কমিশন নিশ্চিত করেছে, কেবলমাত্র সোমবার চিনের হুবেই প্রদেশেই মৃতের সংখ্যা ১০৩। সেইসঙ্গে গতকাল সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২০৯৭ জন। জেরে ক্ষিপ্ত প্রশাসন হুবেই প্রদেশের একাধিক আধিকারিকের চাকরি কেড়ে নেয় | খবরে বলা হয়, চাকরিচ্যুতদের মধ্যে হুবেই স্বাস্থ্য কমিশনের পার্টি সেক্রেটারি ও কমিশন প্রধানও রয়েছেন। এ পর্যন্ত করোনা ভাইরাস ইস্যুতে চাকরিচ্যুত সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা তারা। এছাড়া অনুদান ব্যবস্থাপনায় যথাযহত দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে স্থানীয় রেড ক্রসের সহকারী পরিচালককেও বরখাস্ত করা হয়েছে।

এদিকে, বর্তমানে চিনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪২ হাজাররের বেশি। চিনের প্রেসিডেন্ট শি জিন পিং করোনা ভাইরাস মোকাবিলায় আরও ‘কার্যকর পদক্ষেপ’ গ্রহণের নির্দেশ দিয়েছেন। এরই মাঝে করোনাভাইরাস সঙ্কট পর্যবেক্ষণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বিশেষজ্ঞ দল এরই মাঝে চিনে পৌঁছেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top