News Flash

  • Home
  • Uncategorized
  • কেজরিওয়াল নিষ্টাবান দেশপ্রেমিক, সন্ত্রাসবাদী নন, দাবি সঞ্জয় সিংয়ের
Image

কেজরিওয়াল নিষ্টাবান দেশপ্রেমিক, সন্ত্রাসবাদী নন, দাবি সঞ্জয় সিংয়ের

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লিবাসী দেখিয়ে দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালই হচ্ছেন নিষ্টাবান দেশপ্রেমিক। সন্ত্রাসবাদী নন। দিল্লি বিধানসভা নির্বাচনে ভোটের ফলাফল দেখে এমনই জানালেন আপ সাংসদ সঞ্জয় সিং। আপের এই জয়কে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন তিনি।

মঙ্গলবার ভোটের ট্রেন্ড প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাস প্রকাশ করে দলীয় কর্মীদের উদ্দেশ্যে সঞ্জয় সিং বলেন, অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে আপকে ঐতিহাসিক জনাদেশ দিয়েছে দিল্লিবাসী। জাতীয় রাজধানীতে প্রতিটি ঘরের সন্তান যে অরবিন্দ কেজরিওয়াল, তা বুঝিয়ে দিয়েছে দিল্লিবাসী।

বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, বিজেপি সমস্ত শক্তি দিয়ে ঝাঁপালেও শেষপর্যন্ত দিল্লিবাসী অরবিন্দ কেজরিওয়ালকে বেছে নিয়েছে।

এর আগে নিজের ট্যুইটবার্তায় সঞ্জয় সিং বলেন, দিল্লির দুই কোটি পরিবার জানিয়ে দিয়েছে যে তাঁদের সন্তান অরবিন্দ কেজরিওয়াল একজন নিষ্ঠাবান দেশপ্রেমিক। সন্ত্রাসবাদী নন। দিল্লিবাসীকে কুর্ণিশ জানাই।

উল্লেখ করা যেতে পারে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৮টি আসনে এগিয়ে আপ, ১২টি বিজেপি।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top