News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনে বিপর্যয়ের দায় নিজের কাঁধে নিলেন দিল্লির কংগ্রেস সভাপতি
Image

নির্বাচনে বিপর্যয়ের দায় নিজের কাঁধে নিলেন দিল্লির কংগ্রেস সভাপতি

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি বিধানসভা নির্বাচনে দলের বিপর্যয়ের দায় স্বীকার করে নিলেন দিল্লি কংগ্রেস সভাপতি সুভাষ চোপড়া। মঙ্গলবার ভোটের ফল স্পষ্ট হতেই চোপড়া বলেন, আমি দলের এই খারাপ ফলে দায় স্বীকার করছি। এই ফলের কারণগুলি আমরা বিশ্লেষণ করে দেখব।

দিল্লির বিধানসভা নির্বাচনে ভোট গণনার প্রবণতা অনুযায়ী সকলেই স্পষ্ট হয়ে যায় ফের ক্ষমতায় ফিরতে চলেছে আম আদমি পার্টি (আপ)। প্রত্যাশিত ফল না করতে পারলেও আসন বাড়ছে বিজেপির | এই অবস্থায় দিল্লি বিধানসভা নির্বাচনে দলের বিপর্যয়ের দায় স্বীকার করে নিয়ে দিল্লি কংগ্রেস সভাপতি সুভাষ চোপড়া বিজেপি ও আম আদমি পার্টিকে  মেরুকরণের রাজনীতির জন্য দায়ী করেছেন। এদিন তিনি বলেন, আমি দলের এই খারাপ ফলে দায় স্বীকার করছি। এই ফলের কারণগুলি আমরা বিশ্লেষণ করে দেখব। বিজেপি ও আপ-উভয় দলের মেরুকরণের রাজনীতির কারণেই আমাদের দলের প্রাপ্ত ভোটের হার কমেছে।

চোপড়া আরও বলেন, তিনমাস হল দলের দায়িত্ব নিয়েছি। সর্বতোভাবে চেষ্টা করেছি। যদি কাউকে দায়ী করতে হয়, তাহলে সেই ব্যক্তি আমিই। দিল্লি কংগ্রেস সভাপতি আরও বলেছেন, তাঁদের দল সর্বদাই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে। কংগ্রেসের শেষপর্যন্ত বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে ।

এদিকে, শোনা যায় দলের বিপর্যয়ের দায় নিয়ে দিল্লি কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করতে চেয়েছেন সুভাষ চোপড়া। তিনি দলের শীর্ষ নেতৃত্বকে তাঁর পদত্যাগপত্রও পাঠিয়ে দিয়েছেন বলে খবর |

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top