News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় লোক আদালত ৮ই, ২৪টি কোর্টে নিষ্পত্তির জন্য তোলা হবে ১৭৪৮টি মামলা
Image

জাতীয় লোক আদালত ৮ই, ২৪টি কোর্টে নিষ্পত্তির জন্য তোলা হবে ১৭৪৮টি মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ ত্রিপুরায় অনুষ্ঠিত হতে চলেছে ইংরেজি বছরের প্রথম জাতীয় লোক আদালত৷ আগামী শনিবার ৮ ফেব্রুয়ারি ত্রিপুরায় ২৪টি কোর্টে লোক আদালত বসবে৷ ত্রিপুরা হাইকোর্ট-সহ ৮ জেলায় বিভিন্ন আদালত চত্ত্বরে ওই লোক আদালতের আয়োজন করা হবে৷


বৃহস্পতিবার ত্রিপুরা লোকসেবা কর্তৃপক্ষের সদস্যসচিব শুভাশিস শর্মারায় জানিয়েছেন, প্রথম জাতীয় লোক আদালতে ১,৭৪৮টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে৷ তার মধ্যে ত্রিপুরা হাইকোর্টে লোক আদালত উপলক্ষ্যে একটি কোর্ট বসবে৷ তাতে ১৮টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে৷ তিনি জানান, ওই ১৮টি মামলার মধ্যে ১৫টি মোটর যান দুর্ঘটনা আপিল মামলা এবং বাকি তিনটি বৈবাহিক বিরোধ সংক্রান্ত আপিল৷


তিনি বলেন, ত্রিপুরায় জাতীয় লোক আদালতে মোটর যান দুর্ঘটনা ক্ষতিপূরণ, ব্যাঙ্কের অনাদায়ী ঋণ, আপসযোগ্য বিরোধ, এনআই অ্যাক্ট, কর্মচারীদের ক্ষতিপূরণ, বৈবাহিক বিরোধ, দেওয়ানি সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে৷ জানান, লোক আদালতগুলিতে ব্যাঙ্ক ঋণ পরিশোধ সংক্রান্ত ১,৩০৪টি মামলা, এমএসিটি মামলা ১৩৫টি, আপসযোগ্য বিরোধের ৮৭টি মামলা, বৈবাহিক বিরোধের ৯৩টি মামলা, এনআই অ্যাক্টের ৬৯টি মামলা, কর্মচারীদের ক্ষতিপূরণ সংক্রান্ত একটি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে৷ ত্রিপুরা লোকসেবা কর্তৃপক্ষের সদস্যসচিব শুভাশিস শর্মারায় দ্রুত ও বিনা আইনি খরচে মামলা নিষ্পত্তির সুবিধা সংশ্লিষ্ট সবাইকে নিতে অনুরোধ জানিয়েছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top