News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা ভাইরাস : পরিস্থিতি মোকাবিলায় আজ স্বাস্থ্য কর্মীদের হবে বিশেষ প্রশিক্ষণ
Image

করোনা ভাইরাস : পরিস্থিতি মোকাবিলায় আজ স্বাস্থ্য কর্মীদের হবে বিশেষ প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারী৷৷ করোনা ভাইরাস মোকাবিলায় সতর্কতামূলক সমস্ত ব্যবস্থা নিয়েছে ত্রিপুরার স্বাস্থ্য দফতর৷ আগামীকাল প্রি-প্রটেকশন ইকুইপমেন্ট ব্যবহারের বিভিন্ন দিক সম্পর্কে অবগত হওয়ার জন্য এক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে৷ এছাড়া, দামছড়ায় ত্রিপুরা-মিজোরাম সীমান্তেও স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে৷ ইতিমধ্যে ইন্টিগ্রেটেড চেক পোস্ট এবং আগরতলা বিমান বন্দর ছাড়া চুড়াইবাড়ি ত্রিপুরা-অসম সীমান্ত এবং সোনামুড়ায় শ্রীমন্তপুর ভারত-বাংলাদেশ সীমান্তেও নজরদারি চালিয়েছে স্বাস্থ্য দফতর৷ এদিকে, চীন সফর শেষে এক ব্যক্তি বাড়ি ফিরেছেন৷ তাকে করোনা ভাইরাসের সন্দেহজনক আক্রান্ত হিসেবে নজরদারিতে রাখা হয়েছে৷


ত্রিপুরার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দফতরের অধিকর্তা ডা. রাধা দেববর্মা জানিয়েছেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সতর্কতা মেনে করোনা ভাইরাস-এর পরিপ্রেক্ষিতে সবধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে৷ দুটি ইনফ্রারেড থামর্োমিটার ইতিমধ্যে ত্রিপুরায় এসেছে৷ আগরতলা বিমানবন্দর এবং ইন্টিগ্রেটেড চেকপোস্টে যাত্রীদের পরীক্ষা করাও শুরু হয়েছে৷ এছাড়াও ১০০০টি এন-৯৫ মাস্ক কিনেছে ত্রিপুরা সরকার৷ আজ ওই মাস্কগুলি ত্রিপুরায় পৌঁছে যাবে বলে আশাবাদী ডা. দেববর্মা৷


এখন প্রি-প্রটেকশন ইকুইপমেন্ট ব্যবহারে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে৷ মুখ্য প্রশিক্ষক হিসেবে ডা. তপন মজুমদার এ-বিষয়ে প্রশিক্ষণ দেবেন৷ ডা. রাধা দেববর্মা জানান, আগরতলার জিবি হাসপাতালে একটি আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে৷ করোনা ভাইরাস সংক্রমিত কোনও রোগী চিহ্ণিত হলে তাকে ওই ওয়ার্ডে রেখে চিকিৎসা করা হবে৷


ডা. দেববর্মার কথায়, করোনা ভাইরাসের চিকিৎসা এবং এর শনাক্তকরণ প্রক্রিয়ার দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের সুরক্ষিত রাখা খুবই জরুরি৷ তাই, মাস্ক কিনেছে ত্রিপুরা সরকার৷ তিনি বলেন, আপাতত আগরতলা বিমানবন্দর, ইন্টিগ্রেটেড চেকপোস্ট এবং জিবি হাসপাতালের করোনা ভাইরাস পরীক্ষায় নিয়োজিত সংশ্লিষ্টদের মধ্যে ওই মাস্ক বিতরণ করা হবে৷ পর্যায়ক্রমে সারা রাজ্যে ওই মাস্ক বিতরণ করা হতে পারে৷ তাঁর দাবি, আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে যাত্রীদের ইনফ্রারেড থামর্োমিটার দিয়ে পরীক্ষা করার সময় পর্যবেক্ষণ করেছেন৷ তাছাড়া, বিমানবন্দরেও যাত্রীদের পরীক্ষা করার বিষয়টি খোঁজ খবর নিয়েছেন তিনি৷


তিনি বলেন, করোনা ভাইরাস নিয়ে ত্রিপুরায় এখনও ভয়ের কোনও কারণ নেই৷ তবুও, প্রয়োজনীয় সতর্কতা যে কোনও বিপদ এড়াতে সহায়ক হবে৷ তাঁর দাবি, জিবি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে৷ তাছাড়া, আগামীকাল প্রি-প্রটেকশন ইকুইপমেন্ট ব্যবহারে প্রশিক্ষণের পর স্বাস্থ্যকর্মীরা করোনা ভাইরাস নিয়ে যে কোনও পরিস্থিতি মোকাবিলায় আরও দক্ষ হয়ে উঠবেন বলে তিনি আশা প্রকাশ করেন৷


ডা. রাধা দেববর্মা আরও জানিয়েছেন, দামছড়ায় ত্রিপুর-মিজোরাম সীমান্তে স্ক্রিনিংয়ের ব্যবস্থা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ তাছাড়া, চুড়াইবাড়ি ত্রিপুরা-অসম সীমান্ত এবং সোনামুড়ায় শ্রীমন্তপুর ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি চালানো হচ্ছে৷ সেখানেও স্ক্রিনিং করা হচ্ছে৷ এদিন তিনি বলেন, চীন সফর সেরে ত্রিপুরায় ফিরেছেন এক ব্যক্তি৷ তাই, তাকে সন্দেহজনক আক্রান্তের তালিকায় রাখা হয়েছে৷ অবশ্য, করোনা ভাইরাসের আক্রান্তের কোন লক্ষণ তার মধ্যে পাওয়া যায়নি৷ কিন্তু, তাকে নজরদারিতে রাখা হয়েছে৷ সাথে, যে কোন সমস্যা হলে স্বাস্থ্য কর্মীদের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top