News Flash

  • Home
  • Uncategorized
  • ঝাড়খণ্ডের জোট সরকার থেকে সমর্থন তুলে নিল বাবুলাল মারান্ডির জেভিএম
Image

ঝাড়খণ্ডের জোট সরকার থেকে সমর্থন তুলে নিল বাবুলাল মারান্ডির জেভিএম

রাঁচি, ২৫ জানুয়ারি(হি.স) : সরকার গঠনের মাসখানেকের মধ্যেই ধাক্কা খেলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ঝাড়খণ্ড সরকার থেকে সমর্থন তুলে নিলেন ঝাড়খণ্ড বিকাশ মোর্চা (জেভিএম) নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি। জেএমএমের জোটসঙ্গী কংগ্রেস তাঁর দল ভাঙাচ্ছে, এই অভিযোগ তুলে সরকারের সঙ্গত্যাগ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে এতে সরকারের স্থায়িত্ব নিয়ে কোনও সংশয় তৈরি হবে না। কারণ, হেমন্ত সোরেনের সরকার সংখ্যার বিচারে ম্যাজিক ফিগারের থেকে এখনও বেশ খানিকটা উপরে। গত বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে ঝাড়খণ্ডে ক্ষমতায় আসে জেএমএম-কংগ্রেস-আরজেডি জোট। জেএমএম ২৯, কংগ্রেস ১৮ এবং আরজেডি ১ আসনে জয়ী হয়।

অর্থাৎ, জেএমএম নেতৃত্বাধীন জোট একাই ৪৮ আসনে জয়ী হয়, যা সংখ্যাগরিষ্ঠতার থেকে অনেকটাই বেশি। এছাড়াও. একজন এনসিপি, একজন বামপন্থী এবং ২ জন নির্দল বিধায়ক হেমন্ত সোরেনকে সমর্থনের চিঠি দেন। জোট সরকারকে সমর্থন করে বাবুলাল মারান্ডির ঝাড়খণ্ড বিকাশ মোর্চাও। বিধানসভায় জেভিএম জিতেছিল ৩ আসন। গত ২৩ জানুয়ারি এই তিন জনের মধ্যে ২ জন দিল্লিতে গিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন। ওই দুই বিধায়ক প্রদীপ যাদব ও বন্ধু তিরকে কথা বলেন ঝাড়খণ্ড কংগ্রেসের পর্যবেক্ষক আরপিএন সিংয়ের সঙ্গেও। সূত্রের খবর, ইতিমধ্যেই তাঁরা কংগ্রেসে যোগ দেওয়ার ব্যপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তাঁদের অভিযোগ, দলের সভাপতি বাবুলাল মারান্ডি গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন।

এদিকে, এই দুই বিধায়ক কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করায় বেজায় খাপ্পা বাবুলাল মারান্ডি। তিনি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে চিঠি লিখে জানিয়ে দিয়েছেন, কংগ্রেস তাঁর দল ভাঙানোর চেষ্টা করছে। তাই জেভিএমের পক্ষে এই সরকারকে আর সমর্থন করা সম্ভব নয়। যদিও বাবুলালের এই চিঠিতে খুব একটা সমস্যায় পড়তে হচ্ছে না সরকারকে। কারণ, ওই দুই বিধায়ক এখনও মুখ্যমন্ত্রীকে সমর্থন করছেন। জোট ছাড়ছেন শুধু বাবুলাল মারান্ডি।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top