News Flash

  • Home
  • Uncategorized
  • প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে শুক্রবার মধ্যরাত থেকে ২৪ ঘণ্টার ডিমা হাসাও ও কারবি আংলং জেলা বনধ-এর ডাক জঙ্গি সংগঠনের
Image

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে শুক্রবার মধ্যরাত থেকে ২৪ ঘণ্টার ডিমা হাসাও ও কারবি আংলং জেলা বনধ-এর ডাক জঙ্গি সংগঠনের

হাফলং (অসম), ২৪ জানুয়ারি (হি.স.) : প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এবার ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি (ডিএনএলএ) নামের জঙ্গি সংগঠন শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টার ডিমা হাসাও এবং কারবি আংলং জেলা বনধ-এর ডাক দিয়েছে। এছাড়া আগামীকাল ২৫ জানুয়ারির দিনকে ডিমাসা শহিদ দিবস পালন করার আহ্বান জানিয়েছে জঙ্গি সংগঠনটি।

জঙ্গি সংগঠন ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির প্রচারসচিব রিংসমাই ডিমাসা এক প্রেস বিবৃতি জারি করে বলেছেন, ২০১৮ সালের ২৫ জানুয়ারি মাইবাং রেলওয়ে স্টেশনে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন আন্দোলনকারী প্রবান্ত হাকমকসা ও মিঠুন ডিব্রাগেডে নামের দুই যুবক। নাগা শান্তি চুক্তিতে ডিমা হাসাও জেলার ভূমি বৃহত্তর নাগালিমে অন্তর্ভুক্ত হচ্ছে বলে প্রকাশিত এক খবরে ২০১৮ সালের ২৫ জানুয়ারির দিনটি অভিশপ্ত হয়ে উঠেছিল। তাই ২৫ জানুয়ারি শনিবার ২৪ ঘণ্টার বনধ-এর ডাক দিয়েছে জঙ্গি সংগঠন ডিমাসা ন্যাশনাল আর্মি।

সংগঠনটির প্রচার সচিব রিংসমাই তার প্রেস বিবৃতিতে আগামী ২৫ জানুয়ারির দিনটি শহিদ দিবস হিসেবে পালন করার আহ্বান জানিয়ে এদিন ২৪ ঘণ্টার ডিমা হাসাও এবং কারবি আংলং জেলা বনধ পালন করার ডাক দিয়েছেন। পাশাপাশি জঙ্গি সংগঠনটির প্রচার সচিব বিবৃতিতে উল্লেখ করেন, ডিমা হাসাও জেলা কোনও ডাম্পিং গ্রাউন্ড নয়। এই অবস্থায় ডিমা হাসাও জেলায় ডিটেনশন সেন্টার তৈরি করার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে এর তীব্র বিরোধিতা করছে জঙ্গি সংগঠনটি। রিংসমাই ডিমাসার মতে, ডিটেনশন সেন্টারের বদলে ডিমা হাসাও জেলায় আরও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা জরুরি।

তাছাড়া নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর তীব্র বিরোধিতা করে জঙ্গি সংগঠনটির পক্ষ থেকে প্রেস বিবৃতিতে রিংসমাই ডিমাসা উল্লেখ করেন, ডিমা হাসাও জেলায় পঞ্চায়েতরাজ প্রবর্তনেরও তীব্র বিরোধিতা করেন তারা। পঞ্চায়েতরাজ পাহাড়ি জেলায় প্রবর্তন হলে উপজাতি জনগোষ্ঠীর মানুষের অস্তিত্ব সংকটে পড়বে বলে উল্লেখ করেন ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির প্রচার সচিব রিংসমাই ডিমাসা।

তবে ২৫ জানুয়ারি জঙ্গি সংগঠনটির ডাকা ২৪ ঘণ্টার বনধ-এর আওতার বাইরে রাখা হয়েছে বিদ্যুৎ পরিষেবা, স্বাস্থ্য, পানীয় জল ও দুধ পরিষেবা। 

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top