News Flash

  • Home
  • Uncategorized
  • করোনাভাইরাস সংক্রমণে চিনে মৃত্যু ১৭ জনের, উচ্চ সতর্কতা ভারতে
Image

করোনাভাইরাস সংক্রমণে চিনে মৃত্যু ১৭ জনের, উচ্চ সতর্কতা ভারতে

বেজিং ও নয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.): করোনাভাইরাস-এর আতঙ্কে কাঁপছে চিন| লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা| করোনাভাইরাসের উত্সস্থল চিনের উহান এবং হুয়াংগাং শহরে হু হু করে বাড়ছে সংক্রামিত মানুষের সংখ্যা| চিনে ইতিমধ্যেই করোনাভাইরাসে সংক্রামিত হয়ে মৃত্যু হয়েছে ১৭ জনের| সংক্রামিত কমপক্ষে ৬০০ মানুষ| চিন ছাড়িয়ে এই ভাইরাস ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়াতেও| বিশ্বজুড়েই এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে| 

করোনাভাইরাস রুখতে তত্পর ভারতও| বৃহস্পতিবার ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছেন, অসামরিক বিমান মন্ত্রক, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক এবং চিনে আমাদের দূতাবাসে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে| চিন থেকে আসা প্রতিটি মানুষকে স্ক্রিনিং প্রক্রিয়ার (বিমানবন্দর) মধ্যে দিয়ে যেতে হবে|

চিনে উত্পত্তি ছড়িয়ে পড়েছে জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়াতে| এননকি সুদূর যুক্তরাষ্ট্রের সিয়াটলেও থাবা বসিয়েছে এই ভাইরাস| ভারতের পাশাপাশি সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশ, পাকিস্তান প্রভৃতি দেশেই| চিন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত করোনাভাইরাসে সংক্রামিত হয়ে মৃত্যু হয়েছে ১৭ জনের|সংক্রামিত কমপক্ষে ৬০০ মানুষ|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top