News Flash

  • Home
  • Uncategorized
  • চিনা ভাইরাস নিয়ে ভারতের বিমানবন্দরে জারি হল সতর্কতা
Image

চিনা ভাইরাস নিয়ে ভারতের বিমানবন্দরে জারি হল সতর্কতা

নয়াদিল্লি,  ২১ জানুয়ারি (হি.স.): চিনা ভাইরাস নিয়ে ভারতের বিমানবন্দরে জারি হল সতর্কতা ৷ কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের তরফে যাত্রীবাহী বিমান পরিষেবা মন্ত্রককে সংশ্লিষ্ট বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে ৷ শুধু তাই নয় চিন ও তার সংলগ্ন দেশগুলির ভারতীয় দূতাবাসগুলিতেও নোভেল করোনা ভাইরাস নিয়ে বার্তা দেওয়া হয়েছে ৷

চিনা ভাইরাস আতঙ্ক বাড়ছে ৷ ‘নিউমোনিয়া’র বৈশিষ্ট্য যুক্ত এই করোনা ভাইরাসের সম্পূর্ণ নয়া সংস্করণ চিনে আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার এই ভাইরাস নিয়ে বিশেষ সতর্কতা নিতে চলেছে কেন্দ্র ৷ গত দু’দিনে গত দু’দিনে নতুন করে আরও ১৩৯ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে চিনে। সেই কথা মাথায় রেখেই  ভারতের বিমানবন্দরে জারি হল সতর্কতা ৷ কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের তরফে যাত্রীবাহী বিমান পরিষেবা মন্ত্রককে সংশ্লিষ্ট বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে ৷ রাজধানীসহ মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও কোচি বিমানবন্দরে বিশেষ থার্মাল স্ক্রিনিং চালু করতে বলা হয়েছে ৷

চিঠিতে বলা হয়েছে, চিন থেকে আসা কোনও বিমানে কেউ যদি অসুস্থ বোধ করে তবে তা দ্রুত জানাতে বলা হয়েছে ৷ ভিন দেশ থেকে আসা সমস্ত বিমানের ক্ষেত্রেই বাড়তি সতর্কতা নেওয়া হবে ৷ পাশাপাশি গত বছরের ৩১ ডিসেম্বরের পর চিনের ইউহান শহর থেকে আসা সমস্ত যাত্রীদের বিস্তারিত তালিকাও চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ৷ নতুন ভিসা দেওয়ার ক্ষেত্রেও ভালোভাবে যাচাই করে নিতে বলা হয়েছে ৷ এবিষয়ে কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের তরফে যাত্রীবাহী বিমান পরিষেবা মন্ত্রককে সংশ্লিষ্ট বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে ৷ রাজধানীসহ মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও কোচি বিমানবন্দরে বিশেষ থার্মাল স্ক্রিনিং চালু করতে বলা হয়েছে ৷

শুধু তাই নয় চিন ও তার সংলগ্ন দেশগুলির ভারতীয় দূতাবাসগুলিতেও নোভেল করোনা ভাইরাস নিয়ে বার্তা দেওয়া হয়েছে ৷

উল্লেখ্য,  চিনের বাইরে জাপান ও থাইল্যান্ডেও এই ভাইরাস সংক্রমণের খবর এসেছে ৷ এর আগে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম বা SARS-এর সংক্রমণে সারা বিশ্বে প্রায় ৮০০ জনের মৃত্যু হয়েছিল। এই ভাইরাসটির সঙ্গে করোনা ভাইরাসের চরিত্রের বিশেষ মিল রয়েছে ৷ তাই রয়েছে আতঙ্ক ৷ সবমিলিয়ে পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র ৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top