News Flash

  • Home
  • Uncategorized
  • মঙ্গল হোক প্রতিটি ভারতীয় নাগরিকের, এটাই কামনা সঙ্ঘের : মোহন ভাগবত

মঙ্গল হোক প্রতিটি ভারতীয় নাগরিকের, এটাই কামনা সঙ্ঘের : মোহন ভাগবত

মোরাদাবাদ (উত্তর প্রদেশ), ১৮ জানুয়ারি (হি.স.): প্রতিটি এলাকা এবং গ্রামে দায়িত্ববান কার্যকর্তা দাঁড় করানোই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র লক্ষ্য| শনিবার উত্তর প্রদেশের মোদারাবাদে মকর সংক্রান্তি উত্সবে এমনই মন্তব্য করেছেন আরএসএস-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত| সরসঙ্ঘচালক এদিন বলেছেন, আমরা সংবিধানকে যথাযথ অনুসরণ করে চলি| নাগরিক অধিকারের বিষয়ে পড়ুন| নাগরিক কর্তব্যের বিষয়ে পড়ুন| মার্গদর্শক তত্ত্ব পড়ুন| এসব পরিবর্তিত হয় না| এগুলিই সংবিধানের ভিত্তি| আমরা সেই পথেই এগিয়ে চলেছি| ভারতের প্রতিটি নাগরিকের মঙ্গল হোক, এই ভাবনা মাথায় রেখেই সঙ্ঘ কাজ করে| এ জন্য প্রতিদিন অনুশীলন করা হয়|

সরসঙ্ঘচালক আরও বলেছেন, নির্ভীক হও| শক্তিশালী হও| দেশের প্রতিটি হিন্দুর জন্য এটাই সঙ্ঘের বার্তা| প্রতিটি জনগণের মঙ্গল হোক, এটাই কামনা করে সঙ্ঘ| সরসঙ্ঘচালক মোহন ভাগবতের কথায়, ‘আমরা যখন শক্তিশালী হব, বিশ্ব আমাদের তখনই শান্তির পথে এগিয়ে যেতে দেবে| সুতরাং, সঙ্ঘের লক্ষ্য হল প্রতিটি এলাকা এবং গ্রামে দায়িত্ববান কার্যকর্তা দাঁড় করানো|’

আরএসএস প্রধান বলেছেন, ‘সরকারি সহায়তা ছাড়াই সঙ্ঘের এক লক্ষ ৩০ হাজারেরও বেশি সেবা কাজ চলছে| এতে কোনও বৈষম্য নেই| আমরা হিন্দুদের সংগঠিত করি, কিন্তু সেবাকাজের ক্ষেত্রে যদি অ-হিন্দুরাও সামিল হয় সঙ্ঘ তাঁদের পর মনে করে না|…তোমার বৈভব অমর হোক মা, আমরা থাকি বা না থাকি|’ মোহন ভাগবত আরও বলেছেন, ‘সঙ্ঘ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, কাজ বাড়লে কারও কারও অকারণে ব্যথা হয়| কারও বড় হওয়া ভদ্রলোকদের আনন্দ দেয়, কিন্তু দুষ্টুরা কষ্ট পায়| তারা অপপ্রচার শুরু করে, স্বয়ংসেবকরা এ সম্পর্কে ভালোভাবেই অবগত| ৬০ বছর ধরে এমনই চলছে| সমাজ এ ধরনের অপপ্রচার সম্পর্কে জানতে পেরেছে| সঙ্ঘের বিচার এবং মূল্যবোধের উপর ভিত্তি করেই কাজ করেন স্বয়ংসেবকরা|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top