News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি গণধর্ষণ মামলা : মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আর্জি খারিজ করলেন রাষ্ট্রপতি
Image

দিল্লি গণধর্ষণ মামলা : মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আর্জি খারিজ করলেন রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.): দিল্লি গণধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| বৃহস্পতিবার রাতেই মুকেশের আর্জি খারিজ করার সুপারিশ করে রাষ্ট্রপতিকে পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক| এরপর শুক্রবার মুকেশের প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি| গত ৭ জানুয়ারি দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট চার আসামীর মৃত্যু পরোয়ানা জারি করে বলেছিল, ২২ জানুয়ারি সকাল সাতটায় তিহাড় জেলে আসামীদের ফাঁসি কার্যকর করতে হবে| তারপর সুপ্রিম কোর্টে রায় সংশোধনের আর্জি জানায় বিনয় শর্মা ও মুকেশ| শীর্ষ আদালতে খারিজ হয়ে যায় রায় সংশোধনের আর্জি|

তারপর প্রাণভিক্ষার আবেদন জানায় মুকেশ সিং| একইসঙ্গে দিল্লি হাইকোর্টে মৃত্যু পরোয়ানা খারিজের আবেদনও করে মুকেশ| মুকেশের আইনজীবীর বক্তব্য ছিল, রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আবেদন মঞ্জুর করতে পারেন| তাই ২২ জানুয়ারি মৃত্যু পরোয়ানা রদ করা হোক| আবার দিল্লি সরকার আদালতে জানায়, সমস্ত আইনি বিকল্প শেষ হওয়ার পরেও ১৪ দিন সময় দিতে হয়| তাই ২২ জানুয়ারি মৃত্যু পরোয়ানা কার্যকর করা সম্ভব নয়| সেই যুক্তি অবশ্য হাইকোর্ট শোনেনি| এবার মুকেশের প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| নির্ভয়া গণধর্ষণ মামলায় মুকেশ ছাড়া আর কেউ প্রাণভিক্ষার আবেদন জানায়নি|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top