News Flash

  • Home
  • Uncategorized
  • ওডিশায় লাইনচ্যুত মুম্বই-ভুবনেশ্বর লোকমান্য তিলক এক্সপ্রেস, আহত ২০ জন যাত্রী
Image

ওডিশায় লাইনচ্যুত মুম্বই-ভুবনেশ্বর লোকমান্য তিলক এক্সপ্রেস, আহত ২০ জন যাত্রী

কটক (ওডিশা), ১৬ জানুয়ারি (হি.স.): ওডিশার কটকে লাইনচ্যুত হয়ে গেল মুম্বই-ভুবনেশ্বর লোকমান্য তিলক টার্মিনাস (এলটিটি) এক্সপ্রেস। বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ কটকের নেরগুন্ডি রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় মুম্বই-ভুবনেশ্বর লোকমান্য তিলক টার্মিনাস (এলটিটি) এক্সপ্রেসের আটটি কামরা। সকাল সাতটা নাগাদ সালাগাঁও এবং নেরগুন্ডির মাঝে মালগাড়ির গার্ড ভ্যানে ধাক্কা মারার পরই লাইনচ্যুত হয়ে যায় সুপারফাস্ট মুম্বই-ভুবনেশ্বর লোকমান্য তিলক এক্সপ্রেস-এর আটটি কামরা। এই রেল দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী। তাঁদের মধ্যে ৫ জন যাত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সঙ্কটজনক অবস্থায় ৫ জন যাত্রীকে উদ্ধার করার পর অ্যাম্বুলেন্সে করে এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ৫ জন যাত্রীর নাম হল-জীতেন্দ্র পাধি, পুষ্পাঞ্জলি জাতওয়ার, পূর্ণচন্দ্র নায়েক, শরৎ চন্দ্র বেহেরা এবং অশ্বিনী কুমার লেনকা।  
পূর্ব উপকূল রেল সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ সালাগাঁও এবং নেরগুন্ডির মাঝে মালগাড়ির গার্ড ভ্যানে ধাক্কা মারার পরই লাইনচ্যুত হয়ে যায় সুপারফাস্ট মুম্বই-ভুবনেশ্বর লোকমান্য তিলক (এলটিটি) এক্সপ্রেস -এর আটটি কামরা। প্রথমে পাঁচটি কামরা রেল লাইন থেকে মাটিতে নেমে যায়, তারপর আরও তিনটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনাগ্রস্ত বি ১ কামরার ২৬ নম্বরে সিটে বসেছিলেন প্রভু ত্রিপাঠি নামে একজন যাত্রী। তিনিই সর্বপ্রথম টুইট করে সাহায্য চান। কিছুক্ষনের মধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ কর্তারা। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের কামরা থেকে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
পূর্ব উপকূল রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (পিআরও) জে পি মিশ্র জানিয়েছেন, এই রেল দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী। তাঁদের মধ্যে ৫ জন যাত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সঙ্কটজনক অবস্থায় ৫ জন যাত্রীকে এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১৫ জন যাত্রী স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। পূর্ব উপকূল রেলের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। হেল্পলাইন নম্বর হল-০৬৭৪-১০৭২ এবং ০৬৭১-১০৭২। কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল সুপারফাস্ট মুম্বই-ভুবনেশ্বর লোকমান্য তিলক এক্সপ্রেস (এলটিটি), তা তদন্ত করে দেখা হচ্ছে। গঠিত হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। প্রাথমিকভাবে রেল কর্তাদের অনুমান, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাবেই বেলাইন হয়েছে মুম্বই-ভুবনেশ্বর লোকমান্য তিলক এক্সপ্রেস (এলটিটি)। রেল দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
কটকে মুম্বই-ভুবনেশ্বর লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস (এলটিটি) ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে বিপর্যস্ত হয়েছে ট্রেন চলাচল| ঘুরিয়ে দেওয়া হয়েছে পাঁচটি ট্রেন| এছাড়াও বেশ কয়েকটি ট্রেন দেরিতে গন্তব্যে পৌঁছেছে| বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ কটকের নেরগুন্ডি রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় মুম্বই-ভুবনেশ্বর লোকমান্য তিলক এক্সপ্রেসের আটটি কামরা| রেল দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী| এই রেল দুর্ঘটনার জেরে বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচল| পূর্ব উপকূল রেল সূত্রের খবর, মুম্বই-ভুবনেশ্বর তিলক এক্সপ্রেস বেলাইন হওয়ার কারণে পাঁচটি ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে| এই পাঁচটি ট্রেন হল-১২৮৮০ ভুবনেশ্বর-এলটিটি এক্সপ্রেস, ৫৮১৩২ পুরী-রাউরকেলা প্যাসেঞ্জার ট্রেন, ১৮৪২৬ দুর্গ-পুরী এক্সপ্রেস, ১২৮৩১ ধানবাদ-ভুবনেশ্বর রাজ্যরানী এক্সপ্রেস এবং ৬৮৪১৩ তালচের-পুরী মেমু ট্রেন| এছাড়াও একাধিক ট্রেন দেরিতে গন্তব্যে পৌঁছেছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ সালাগাঁও এবং নেরগুন্ডির মাঝে মালগাড়ির গার্ড ভ্যামে ধাক্কা মারার পরই লাইনচ্যুত হয়ে যায় সুপারফাস্ট লোকমান্য তিলক এক্সপ্রেসের (মুম্বই-ভুবনেশ্বর) আটটি বগি| প্রথমে পাঁচটি কামরা রেললাইন থেকে মাটিতে নেমে যায়, তারপর আরও তিনটি বগি বেলাইন হয়ে যায়| রেল দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top