News Flash

  • Home
  • Uncategorized
  • নিজে স্বাবলম্বী হয়ে অন্যকে রোজগার দিন, স্বপ্ন ফেরি করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
Image

নিজে স্বাবলম্বী হয়ে অন্যকে রোজগার দিন, স্বপ্ন ফেরি করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জানুয়ারি (হি. স.) : সরকারি চাকুরীর অপেক্ষায় বসে না থেকে স্বাবলম্বী হয়ে উঠুন। চাকুরীর পেছনে না দৌড়ে অন্যকে চাকুরী দেওয়ার ক্ষমতা রাখুন। শুক্রবার এইভাবেই স্বপ্ন ফেরি করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাঁর কথায়, ত্রিপুরা সরকার ঋণ প্রদানে যথেষ্ট আন্তরিক। সে-ক্ষেত্রে বিভিন্ন সরকারি প্রকল্পে ঋণ গ্রহণের মাধ্যমে সম্ভাবনাময় ক্ষেত্রগুলি ব্যবহার করে স্বাবলম্বী হয়ে উঠুন। উৎসাহ দিয়ে বলেন তিনি।

মুখ্যমন্ত্রী অভিযোগ এনে বলেন, দীর্ঘ ২৫ বছর, শাসক ও শোষিতের ইতিহাস যারা শোনাতেন, তারাই সাধারণ শ্রমিকের কথা না ভেবে রাজনৈতিক স্বার্থে তা ব্যবহার করতেন। প্রসঙ্গত, তিনি একই ব্যক্তিকে অধিক সংখ্যায় অটোর পারমিট প্রদান সংক্রান্ত বিষয়টি উল্লেখ করতে গিয়ে -ভাবেই সিপিএমকে বিঁধেছেন। তাঁর দাবি, বর্তমান সময়ে শুধুমাত্র অটোচালক হলেই তাকে পারমিট দেয়া হচ্ছে। একজনকে অধিক পারমিট দেওয়ার প্রথা বন্ধ করে দেওয়া হয়েছে। তাতে প্রকৃত অর্থেই যারা অটোচালক তারা সরকারের সুবিধা গ্রহণ করতে পারছেন এবং উপকৃত হচ্ছেন।

এদিন তিনি বলেন, ঋণ নেওয়ার আগে সম্ভাবনাময় ক্ষেত্রগুলি ভাল করে যাচাই করে নিন। তাতে, ঋণ নিয়ে সঠিক জায়গায় লগ্নি করে স্বনির্ভর হতে পারবেন। তাঁর দাবি, এখন সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে কমিশন প্রথা বন্ধ হয়ে গেছে। যোগ্য ব্যক্তি নির্দিষ্ট প্রকল্প দেখিয়ে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলি থেকে সহজেই ঋণ নিতে পারছেন।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী আজ বেশ কিছু ক্ষেত্রের উদাহরণ তুলে ধরেন। তাতে, প্রাধান্য দিয়েছে কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, রাবার, ধূপকাঠির শলা ইত্যাদিকে। এদিন অনুষ্ঠান শেষে ২৫ জনকে ওবিসি কর্পোরেশনের ঋণে কেনা অটোরিকশা তুলে দেন তিনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top